
“বাল্যবিবাহ বন্ধ কর,কন্যা শিশুর অধিকারে বিনিয়োগ করি” এ প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন করা হয়েছে। ১২ অক্টোবর দুপুর একটায় উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি ও বিএনপি নেতা আব্দুল লতিফ পান্নাসহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে গারো পল্লীর পীরগাছা সেন্ট পৌলস উচ্চ বিদ্যালয় হলরুমে কন্যা শিশু দিবসের আলোচনা সভা, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করে কারিতাস।
এতে কারিতাসের ফোকাল পার্সন উজ্জ্বল চক্রবর্তী, সেন্ট পৌলসের প্রধান শিক্ষক অরুন মৃ, সহকারী প্রধান শিক্ষক কোহেলী সিমসাং, কারিতাসের সংলাপ প্রকল্পের মধুপুর উপজেলা ফোকাল পার্সন তন্দ্রা দলবত,
অনুষ্ঠানে শিশুদের নিয়ে বিদ্যালয়ের হল রুমে দুই গ্রুপে রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সী শিশুদের অংশ গ্রহনে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মো. রিপন মধুপুর (টাঙ্গাইল) থেকে 

















