সিলেট ০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
News Title :
‎মৌলভীবাজারে চা বিক্রেতা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, খালাস ৭ গ্রিসে এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নবীগঞ্জের যুবক সিজানের বানিয়াচংয়ে ফ্যামিলিকার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন ‎প্রধানমন্ত্রী শিক্ষাকে কোয়ালিটি এডুকেশনে রূপান্তরিত করতে নিরলসভাবে কাজ করছেন -এমপি নাসির উদ্দিন ‎ইতিহাসবিদ ড. মুমিনুল হক একাডেমির জরুরি সভা: সিলেট বিভাগে ৪০ জন পেলেন ‘ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড’‎ ‎জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত ‎গোয়াইনঘাটে সাবেক ছাত্রদল নেতা খুন, আহত-১‎, ত্রিশ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ সরিষাবাড়িতে প্রেমের টানে বাংলাদেশে ফিনল্যান্ডের যুবক, ইসলাম গ্রহণ করে করলেন বিয়ে বানিয়াচঙ্গে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের মতবিনিময়, আধুনিক পাঠদানে মনোযোগী হতে হবে—এমপি ডা. জীবন ‎লাখাই পশ্চিম বুল্লায় চুরি যাওয়া এসি উদ্ধার, দুই চোর আটক করে জেলে প্রের।

গ্রিসে এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নবীগঞ্জের যুবক সিজানের

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সিজান মিয়া (৩৫) নামে এক প্রবাসী যুবক গ্রিসের রাজধানী এথেন্সে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ছুটি কাটিয়ে দেশে থেকে গ্রিসে ফেরার এক সপ্তাহের মধ্যে তাঁর মৃত্যুর খবর পায় পরিবার। তাঁর আট বছর বয়সী একটি ছেলে রয়েছে।
‎
‎নিহত সিজান মিয়া নবীগঞ্জ উপজেলার ১০ নম্বর দেবপাড়া ইউনিয়নের বৈঠাখাল গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে। জীবিকার সন্ধানে ২০১৯ সালে তিনি গ্রিসে যান।
‎
‎পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি ছুটি কাটাতে দেশে এসেছিলেন সিজান। ছুটি শেষে গত ৩ অক্টোবর গ্রিসের উদ্দেশে বাংলাদেশ ছাড়েন তিনি। পরদিন ৪ অক্টোবর পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। তখন তিনি গ্রিসে পৌঁছানোর কথা জানিয়েছিলেন। এরপর থেকে তাঁর সঙ্গে পরিবারের আর যোগাযোগ হয়নি।
‎পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রিসে থাকা তাঁর পরিচিত ব্যক্তিরাও ৪ অক্টোবরের পর থেকে সিজানের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। পরে গ্রিসে থাকা পরিচিত ব্যক্তিদের মাধ্যমে তাঁর মৃত্যুর খবর জানতে পারেন পরিবারের সদস্যরা।
‎
‎তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানার অপেক্ষায় রয়েছেন স্বজনেরা।
‎
‎সিজানের চাচাতো ভাই ইসমাইল জানান, গ্রিসে থাকা পরিচিত ব্যক্তিদের কাছ থেকে তাঁরা তাঁর মৃত্যুর খবর পেয়েছেন। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য দূতাবাস থেকে জানা যেতে পারে বলে তাঁরা আশা করছেন।
‎
‎স্থানীয় ইউপি সদস্য আব্দুল সালাম বলেন, সিজানের মৃত্যুর খবর শুনেছেন তাঁরা। এ ঘটনায় তাঁরা শোকাহত। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
‎
‎এদিকে দূতাবাস সূত্রে জানা গেছে, সিজানের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় অনুমতিপত্র দেওয়া হয়েছে। মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
‎
‎সিজানের মৃত্যুর খবরে বৈঠাখাল গ্রাম ও তাঁর স্বজনদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। আট বছর বয়সী ছেলেকে রেখে তাঁর চলে যাওয়ায় শোকাহত পরিবারের সদস্যরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎মৌলভীবাজারে চা বিক্রেতা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, খালাস ৭

গ্রিসে এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নবীগঞ্জের যুবক সিজানের

সময় ০২:২০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬