
হবিগঞ্জের লাখাইয়ে ৩ কেজি গাঁজাসহ শিফালী খাতুন (৩২) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লাখাই নৌকাঘাট এলাকায় অভিযান চালায় স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের পুলিশ। উপপরিদর্শক (এসআই) বিদ্যুৎ দের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে শিফালী খাতুনকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ৩ কেজি গাঁজা জব্দ করা হয়।

শিফালী খাতুন যশোরের শার্শা উপজেলার চট কাপোতা গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি 


















