সিলেট ০৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
News Title :
বানিয়াচঙ্গে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের মতবিনিময়, আধুনিক পাঠদানে মনোযোগী হতে হবে—এমপি ডা. জীবন ‎লাখাই পশ্চিম বুল্লায় চুরি যাওয়া এসি উদ্ধার, দুই চোর আটক করে জেলে প্রের। ‎উপ-পরিচালকের বিদায়, অতিরিক্ত দায়িত্বে আবু ইলিয়াস মল্লিক মাধবপুরে পুরোনো কম্বল-কাপড়ের বস্তায় ১০ কেজি গাঁজা,আটক ২‎ হবিগঞ্জের লাখাইয়ে ৩ কেজি গাঁজাসহ এক নারী আটক ‎দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায়‎টিআইবি ফেলোশিপ পেয়েছেন সাংবাদিক আজাদ শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু কুলাউড়া সাবেক এমপি ও সংবিধান প্রণেতা ব্যারিস্টার মুন্তাকিম চৌধুরী আর নেই ‎জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু, আটক ১‎ বড়লেখায় মেয়ের শ্বশুরবাড়িতে পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে খুন হলেন বৃদ্ধ

শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলায় সরকারের ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু, নির্ভুল ও কার্যকরভাবে সম্পন্ন করার প্রস্তুতির অংশ হিসেবে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
‎
‎শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা।
‎
‎কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ এবং প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার।
‎
‎প্রশিক্ষণ কর্মশালায় শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার ২৮ জন তথ্য সংগ্রহকারী এবং দুজন সুপারভাইজার অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহের কাজ সহজ করতে প্রত্যেক প্রশিক্ষণার্থীর মধ্যে ট্যাব বিতরণ করা হয়।
‎
‎সংশ্লিষ্টরা আশা করছেন, এ প্রশিক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্ট কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে পারবেন। এতে কর্মসূচি বাস্তবায়নের প্রাথমিক কার্যক্রমে শৃঙ্খলা ও নির্ভুলতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচঙ্গে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের মতবিনিময়, আধুনিক পাঠদানে মনোযোগী হতে হবে—এমপি ডা. জীবন

শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

সময় ০৫:৪১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬