সিলেট ০৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
News Title :
বানিয়াচঙ্গে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের মতবিনিময়, আধুনিক পাঠদানে মনোযোগী হতে হবে—এমপি ডা. জীবন ‎লাখাই পশ্চিম বুল্লায় চুরি যাওয়া এসি উদ্ধার, দুই চোর আটক করে জেলে প্রের। ‎উপ-পরিচালকের বিদায়, অতিরিক্ত দায়িত্বে আবু ইলিয়াস মল্লিক মাধবপুরে পুরোনো কম্বল-কাপড়ের বস্তায় ১০ কেজি গাঁজা,আটক ২‎ হবিগঞ্জের লাখাইয়ে ৩ কেজি গাঁজাসহ এক নারী আটক ‎দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায়‎টিআইবি ফেলোশিপ পেয়েছেন সাংবাদিক আজাদ শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু কুলাউড়া সাবেক এমপি ও সংবিধান প্রণেতা ব্যারিস্টার মুন্তাকিম চৌধুরী আর নেই ‎জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু, আটক ১‎ বড়লেখায় মেয়ের শ্বশুরবাড়িতে পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে খুন হলেন বৃদ্ধ

‎জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু, আটক ১‎

জামালপুরের বকশীগঞ্জে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‎নিহতরা হলেন—নিলক্ষিয়া ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) ও তাঁর পুত্রবধূ ফরিদা বেগম (৪০)।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ‘শান্তি পরিবহন’-এর একটি বাস বকশীগঞ্জের ঠাকুরপাড়া হয়ে রৌমারীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে সকাল ৬টার দিকে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা উফেজা বেগম ও ফরিদা বেগমকে বাসটি সজোড়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
‎
‎দুর্ঘটনার পর পরই বকশীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি জব্দ করে এবং বাসের হেলপার মহিউদ্দিনকে আটক করে।
‎একই পরিবারের শাশুড়ি ও পুত্রবধূর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ।
‎
‎এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করেছে এবং হেলপার মহিউদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচঙ্গে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের মতবিনিময়, আধুনিক পাঠদানে মনোযোগী হতে হবে—এমপি ডা. জীবন

‎জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু, আটক ১‎

সময় ১২:৪৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬