
বানিয়াচং ২নং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মিলন খান-এর সমর্থনে এক বিশাল মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।গতকাল নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই শোডাউনে সর্বস্তরের জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
মোটরসাইকেল শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। আদর্শবাজার থেকে শুরু করে বাবুরবাজার ,৫/৬নং বাজার,বড়বাজারসহ অত্র ইউনিয়নের প্রধান প্রধান সড়কগুলো অতিক্রম করার সময় মিলন খান স্থানীয় ব্যবসায়ী, পথচারী এবং সাধারণ মানুষের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ভোটার ও সাধারণ জনগণ তাঁকে হাত নেড়ে ও স্লোগানে স্লোগানে উষ্ণ অভ্যর্থনা জানান।
শুভেচ্ছা বিনিময়কালে চেয়ারম্যান পদপ্রার্থী মিলন খান বলেন,আমি বানিয়াচং ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের মাটি ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। আগামীতে অত্র ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রকৃত সেবক হয়ে সবসময় তাঁদের সুখে-দুঃখে পাশে থাকাই আমার মূল লক্ষ্য। এই ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমি বদ্ধপরিকর।
শোডাউনে অংশগ্রহণকারী স্থানীয় বাসিন্দারা জানান, মিলন খান একজন জনবান্ধব ব্যক্তিত্ব। তিনি নির্বাচিত হলে অত্র ইউনিয়নের বিভিন্ন সমস্যা দূর করে একটি আদর্শ ও আধুনিক ইউনিয়ন গঠনে বড় ভূমিকা রাখতে পারবেন বলে তাঁরা আশাবাদী। এই মোটরসাইকেল শোডাউনটি পুরো ইউনিয়নজুড়ে বেশ সাড়া ফেলেছে এবং নির্বাচনী আমেজ আরও বাড়িয়ে তুলেছে।
বানিয়াচং প্রতিনিধি। 


















