
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাদকদ্রব্য সেবন করে অশান্তি সৃষ্টির অভিযোগে সাজেল মিয়া নামে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৯ অক্টোবর) বিকালে উপজেলার দেওরগাছ এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। এ সময় থানা-পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, সাজেল মিয়া দেওরগাছ এলাকার আবদুল মনাফের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁকে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও জনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি 


















