সিলেট ০৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
News Title :
বানিয়াচং ২নং ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মিলন খাঁনের বিশাল মোটরসাইকেল শোডাউন।। ‎আজমিরীগঞ্জে কচুরিপানা কাটতে গিয়ে যুবকের মৃত্যু, বিচ্ছুর কামড়ের দাবি ‎বালাগঞ্জ থানা প্রশাসনের উদ্যোগে শারদীয় দূর্গাপুজা ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ‎সিলেটে দুর্গাপূজা উপলক্ষে সিসিকের মতবিনিময় ও অনুদান প্রদান, প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী ‎চুনারুঘাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজনের ৬ মাসের কারাদণ্ড‎ কুলাউড়ায় নিখোঁজ জুবায়েরের মরদেহ রেললাইনের পাশ থেকে উদ্ধার বিশ্ব ডাক দিবসে হবিগঞ্জে ‘মায়ের কাছে মনের কথা’ শীর্ষক প্রতিযোগিতা ‎গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সম্পাদক কে.এম. লিমন নির্বাচিত। ‎দিরাইয়ে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে এমপি নাছির চৌধুরীর মতবিনিময় সভা সিলেট থেকে ৭ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ২ আসামি কে গ্রেফতার করল এসআরবি-৯

সিলেট থেকে ৭ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ২ আসামি কে গ্রেফতার করল এসআরবি-৯

সিলেটে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯) এর পৃথক যৌথ অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার দুই ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে সিলেটের শাহপরান (রঃ) থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এসআরবি-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ) এবং সদর কোম্পানী (সিলেট)-এর যৌথ আভিযানিক দল।
‎
‎গ্রেফতারকৃতরা হল— সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পশ্চিম মাছিমপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোঃ জিয়াউর রহমান (৩৬) এবং জগন্নাথপুর উপজেলার লোহারগ্রামের মৃত মোঃ ছমির আলীর ছেলে সৈয়দ রহিম আলী।

এনআরবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ৮.৩০ মিনিটের সময় শাহপরান (রঃ) থানাধীন আল-ইসলাহ ত্রিমুখি পয়েন্ট এলাকায় প্রথম অভিযানটি পরিচালিত হয়। এখান থেকে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ জিয়াউর রহমানকে গ্রেফতার করা হয়।
‎
‎পরবর্তীতে রাত আনুমানিক ৯.২০ মিনিটের সময় দ্বিতীয় অভিযানে শাহপরান (রঃ) থানাধীন উত্তর বালুচর নতুন বাজার এলাকার একটি বসতবাড়ি থেকে উক্ত মামলার অপর সাজাপ্রাপ্ত আসামি সৈয়দ রহিম আলীকে গ্রেফতার করা হয়।
‎
‎এসআরবি-৯ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা সিলেট জেলার জকিগঞ্জ থানার একটি মাদক মামলার (মামলা নং-১৩, তারিখ: ২৬/০৩/২০১৮ খ্রি., ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯(১) এর ৯(খ)) মূলে ৭ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।
‎
‎এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচং ২নং ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মিলন খাঁনের বিশাল মোটরসাইকেল শোডাউন।।

সিলেট থেকে ৭ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ২ আসামি কে গ্রেফতার করল এসআরবি-৯

সময় ০৪:৫৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬