
লাখাইয়ে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তারেক হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে আলোচনায় অংশ নেন পল্লী বিদ্যুৎ সমিতি লাখাই এর ডিজিএম সুমন সাহা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ মোহাম্মদ ফরিদ, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মহসিন সাদেক, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের আহবায়ক বিধান সূত্রধর, সদস্য সচিব জনক চন্দ্র দেব, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অপূর্ব চন্দ্র দেব, সদস্য সচিব রনজিত চন্দ্র দেব।
সভায় বক্তারা বলেন আসন্ন শারদীয় দূর্গা পূজায় উপজেলার ৬ টি ইউনিয়ন এ ৬৭ টি পূজা উদযাপন হতে চলেছে। এর ৬৭ টি পূজা মণ্ডপের মধ্যে ১০ টি অতিগুরুত্বপূর্ন,৯ টি গুরুত্বপূর্ণ এবং বাকী মণ্ডপ গুলো সাধারণ। পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য ও ৪শত ২২ জন আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হবে।
এ ছাড়াও সকল পূজা মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। পূজা উদযাপন কালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বিশেষ করে সন্ধ্যা আরতি থেকে সারারাত। পূজা মণ্ডপে পরিষ্কার পরিচ্ছন্ন ও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে সংম্সলিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলের সতর্কতা অবলম্বন করতে হবে।
কোন প্রকার গুজব যাতে ছড়িয়ে কোন ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটাতে না পরে সেদিকে খেয়াল রেখে যে কোন ঘটনার সত্যতা নিশ্চিত করে তা প্রকাশ করতে হবে। দুর্গোৎসব কে সামনে রেখে মাদকের বিষয়ে কঠোর আইনী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
প্রতি বছরের ন্যায় এবছরও যেন সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি সমুন্নত রেখে শারদীয় দূর্গা পূজা উদযাপনে সকলের ঐক্য বদ্ধ প্রয়াস চালিয়ে যেতে হবে।
বিল্লাল আহমেদ লাখাই প্রতিনিধি। 


















