সিলেট ০৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
News Title :
‎বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা এডহক কমিটি অনুমোদন বালাগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লাখাইয়ে শারদীয় দূর্গা পূজার প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত। ‎বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন‎ শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ‎শান্তিগঞ্জ বিশ্ব চক্ষু দিবসে র‍্যালি-আলোচনা সভা, দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির‎ বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটের বিভিন্ন সীমান্তে ভারতীয় মদ, এয়ারগান ও ওষুধসহ দেড় কোটি টাকার পণ্য জব্দ মধুপুরে কয়েক মিনিটের ঝড়, তছনছ কৃষকের মাসের পর মাসের স্বপ্ন ‎টাঙ্গাইলে শিশুর ওপর যৌন নিগ্রহের দায়ে দুই জনের যাবজ্জীবন

বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“আপনার চোখকে ভালোবাসুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং বেসরকারি সংস্থা ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি ও ভিশন স্প্রিংয়ের সহযোগিতায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
‎সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিতে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্টাফ নার্স এবং ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির প্রতিনিধিরা অংশ নেন। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।
‎
‎পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএন্ডএফপিও) ডা. রেজাউল আলম।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডা. এস এম আলকাস আহমেদ, ডা. ফাতেমা তুজ জাহরা, স্টাফ নার্সসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। এছাড়া ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক আছিয়া খাতুন, প্রোগ্রাম অর্গানাইজার মো.আল আমিন, প্রগতির এলাকা ব্যবস্থাপক শাহানাজ পারভীন, ব্রাঞ্চ অ্যাকাউন্টস অফিসার মো. মোকলেছুর রহমান এবং ইউপিজি ব্রাঞ্চ ম্যানেজার লিলি আক্তার উপস্থিত ছিলেন।
‎
‎আলোচনা সভায় ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির বিভিন্ন কার্যক্রম ও স্বাস্থ্যসেবামূলক উদ্যোগ তুলে ধরেন এলাকা ব্যবস্থাপক আছিয়া খাতুন। তিনি মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা তৈরিতে ব্র্যাকের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন।
‎
‎সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল আলম চোখের যত্ন ও দৃষ্টি সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি অসংক্রামক রোগ (এনসিডি) প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
‎
‎তিনি বলেন, চোখ আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। তাই দৃষ্টি ঠিক রাখতে নিয়মিত চোখের যত্ন নিতে হবে এবং চোখের সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে।
‎
‎বিশেষ করে শিশুদের চোখের যত্নের বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশুদের অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের প্রবণতা কমাতে হবে। তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি দৃষ্টিশক্তির প্রতিও গুরুত্ব দিতে হবে। শিশুদের চোখের সুস্থতা ও দৃষ্টিশক্তি ভালো রাখতে দেশীয় ফলমূল ও পুষ্টিকর খাবার খাওয়ানোর পরামর্শও দেন তিনি।
‎
‎ডা. রেজাউল আলম ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। স্বাস্থ্যসেবা ও জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
‎
‎আয়োজকরা জানান, বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের মধ্যে চোখের যত্ন, দৃষ্টি সুরক্ষা এবং চোখের বিভিন্ন সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। বিশেষ করে শিশুদের দৃষ্টিশক্তি রক্ষায় অভিভাবকদের সচেতন করা এবং সময়মতো চোখের সমস্যা শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণে উৎসাহিত করাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা এডহক কমিটি অনুমোদন

বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সময় ০৭:৩৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬