
টাঙ্গাইলের মধুপুরে আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে কৃষকের ফসলের বাগান। প্রাথমিক হিসাবে প্রায় ৯০০ বিঘা কলাবাগান ও ২০০ বিঘা পেঁপে বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে ও উপড়ে পড়েছে ফলন্ত কলাগাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে পেঁপে ও সবজি ক্ষেত।
ঋণ-ধার করে বাগানে বিনিয়োগ করা কৃষকেরা এখন চোখের সামনে দেখছেন তাদের স্বপ্নের ফসলের ধ্বংসযজ্ঞ। ফসল বিক্রি করে ঋণ পরিশোধ ও পরিবারের প্রয়োজন মেটানোর যে স্বপ্ন ছিল, কয়েক মিনিটের ঝড়েই তা অনিশ্চয়তায়।

এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো জরুরি। সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনগুলোর প্রতি আহ্বান—ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা, পুনর্বাসন ও প্রয়োজনীয় কৃষি সহায়তা নিয়ে পাশে দাঁড়ান।
কৃষক বাঁচলে বাঁচবে আমাদের কৃষি, বাঁচবে দেশের খাদ্যনিরাপত্তা।
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 


















