সিলেট ০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
News Title :
লাখাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন। শিক্ষক দিবসে শিক্ষার্থীদের ভালোবাসায় মুখর অগ্রণী উচ্চ বিদ্যালয় প্রদীপের আলোয় খুঁজে পাওয়া মানুষগুলো। জমি লিখে না দেওয়ায় জামালপুরে নাতির নির্যাতনে আহত বিধবা দাদি সিলেটে ভুয়া সিম দিয়ে প্রতারণা ও অনলাইন জুয়া চক্রের ১ সদস্য গ্রেপ্তার জামালপুরে ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার ‎কোম্পানীগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি স্বপন মিয়া গ্রেপ্তার জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরীর মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠিত বানিয়াচং মহারত্নপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত এম সাইফুর রহমান ঢাকা -সিলেট মহাসড়কের ফোরলেন প্রকল্পে হবিগঞ্জে ২৪ ভূমি মালিক পেলেন ১০ কোটি ১৫ লাখ টাকা

সিলেটে ভুয়া সিম দিয়ে প্রতারণা ও অনলাইন জুয়া চক্রের ১ সদস্য গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জ থেকে অন্যের জাতীয় পরিচয়পত্রে নিবন্ধিত ভুয়া সিম ব্যবহার করে প্রতারণা এবং অনলাইন জুয়া খেলার অভিযোগে এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।

‎রবিবার (০৪ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে গোলাপগঞ্জ থানাধীন শ্রীরামপুর বাইপাস সংলগ্ন ‘ভোজনশালা রেস্টুরেন্ট’ থেকে তাকে আটক করা হয়।

‎গ্রেপ্তারকৃত যুবকের নাম ফাহাদ আহমদ (২১)। তিনি মৌলভীবাজার জেলার বড়লেখা থানার হরিপুর (দক্ষিণভাগ) এলাকার আব্দুল আজিজের ছেলে।

এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯ সদর কোম্পানী সিলেটের একটি আভিযানিক দল ড্রিমল্যান্ড পার্কের সামনে অবস্থানকালে খবর পায় যে, কিছু ব্যক্তি ভোজনশালা রেস্টুরেন্টের ভেতর অনলাইন জুয়া খেলার উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে রাত ৮.০৫ মিনিটের সময় অভিযান চালালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ফাহাদ পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়।

‎পরবর্তীতে তার হেফাজত থেকে অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত ১টি স্মার্টফোন ও ৭টি ভুয়া সিম কার্ড জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ফাহাদ জানান, তিনি 2222bet, GT99 ও 9777bet অ্যাপস ব্যবহার করে অনলাইন জুয়ায় অংশ নিতেন। এছাড়া অন্যের জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিবন্ধিত সিম ব্যবহার করে নানা ধরনের প্রতারণা এবং মানুষকে অনলাইন জুয়ায় উৎসাহিত করে আসছিলেন।

বিষয়টি নিশ্চিত করে এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, আসামির বিরুদ্ধে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ এবং ‘সাইবার সুরক্ষা আইন, ২০২৬’ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন।

সিলেটে ভুয়া সিম দিয়ে প্রতারণা ও অনলাইন জুয়া চক্রের ১ সদস্য গ্রেপ্তার

সময় ০৩:৪৫:২৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬