সিলেট ০৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
News Title :
লাখাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন। শিক্ষক দিবসে শিক্ষার্থীদের ভালোবাসায় মুখর অগ্রণী উচ্চ বিদ্যালয় প্রদীপের আলোয় খুঁজে পাওয়া মানুষগুলো। জমি লিখে না দেওয়ায় জামালপুরে নাতির নির্যাতনে আহত বিধবা দাদি সিলেটে ভুয়া সিম দিয়ে প্রতারণা ও অনলাইন জুয়া চক্রের ১ সদস্য গ্রেপ্তার জামালপুরে ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার ‎কোম্পানীগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি স্বপন মিয়া গ্রেপ্তার জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরীর মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠিত বানিয়াচং মহারত্নপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত এম সাইফুর রহমান ঢাকা -সিলেট মহাসড়কের ফোরলেন প্রকল্পে হবিগঞ্জে ২৪ ভূমি মালিক পেলেন ১০ কোটি ১৫ লাখ টাকা

জামালপুরে ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

‎জামালপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি-১) বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
‎গতকাল রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় জামালপুর  জেলা জজ আদালতের মূল গেটের সামনে থেকে তাদের আটক করা হয়।
‎
‎আটককৃতরা হল—মোঃ ইসমাইল হোসেন আকন্দ ওরফে পলাশ (৪৩), মোঃ রূপক মিয়া (২৯) এবং মোঃ খাইরুল হাসান (৩৫)।
‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-১ এর একটি দল জেলা জজ আদালত চত্বরের মূল গেটের সামনে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাৎক্ষণিকভাবে তাদের আটক করা হয়।
‎
‎প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
‎
‎মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন।

জামালপুরে ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

সময় ০৩:৩১:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬