সিলেট ০৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
News Title :
‎কোম্পানীগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি স্বপন মিয়া গ্রেপ্তার জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরীর মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠিত বানিয়াচং মহারত্নপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত এম সাইফুর রহমান ঢাকা -সিলেট মহাসড়কের ফোরলেন প্রকল্পে হবিগঞ্জে ২৪ ভূমি মালিক পেলেন ১০ কোটি ১৫ লাখ টাকা ‎গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আনন্দ র‍্যালি ‎চুনারুঘাটের যুবক ট্রেনে উঠে নিখোঁজ,পরদিন আখাউড়ায় রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার ‎লাখাইয়ে ধলাই মিয়া স্মৃতি পর্ষদ এর বৃক্ষরোপণ কর্মসূচি। ‎গোয়াইনঘাটে উপজেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত ‎সীতাকুণ্ডে চাঁদা না পেয়ে মঞ্জুর হত্যা: সিলেটে যৌথ অভিযানে মামলার ৩ নম্বর আসামি গ্রেপ্তার ‎লাখাই থানা পুলিশের উদ্যোগে উঠান কর্মশালা’ ঘিরে মোড়াকরিতে ব্যাপক জনসভা

বানিয়াচং মহারত্নপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত এম সাইফুর রহমান

নবনির্বাচিত সভাপতি এম সাইফুর রহমান পারভেজ। (ফাইল ছবি)

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ঐতিহ্যবাহী মহারত্নপাড়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা ও শিক্ষানুরাগী এম সাইফুর রহমান পারভেজ।
‎
‎রবিবার (৪ অক্টোবর) অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির নির্বাচনে সদস্যদের সরাসরি ভোটে তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হন। নবনির্বাচিত সভাপতি এম সাইফুর রহমান পারভেজ বানিয়াচংয়ের গরীব হোসেন মহল্লার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা হাজী খলিলুর রহমানের জ্যেষ্ঠ পুত্র।
‎
‎স্থানীয় ও অভিভাবক সূত্রে জানা গেছে, এর আগে তিনি বানিয়াচংয়ের ২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়নের সুনামধন্য প্রাথমিক বিদ্যাপীঠ ‘গরীব হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর সুচিন্তিত পরামর্শ ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে ওই প্রতিষ্ঠানটি উপজেলার সেরা প্রাথমিক বিদ্যালয়ের তালিকায় স্থান করে নিতে সক্ষম হয়।
‎
‎নতুন দায়িত্ব পাওয়ার পর এলাকার বাসিন্দারা আশা প্রকাশ করে জানান, এম সাইফুর রহমান পারভেজের সততা, দূরদর্শী নেতৃত্ব ও শিক্ষা-বান্ধব নানা উদ্যোগের ফলে মহারত্নপাড়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ও শিক্ষা ও অবকাঠামোগত দিক থেকে অনেক দূর এগিয়ে যাবে। অচিরেই এটি উপজেলার শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
‎
‎এদিকে, একজন নিষ্ঠাবান ও শিক্ষা-বান্ধব ব্যক্তিত্ব প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। সুধীজন ও এলাকাবাসী নবনির্বাচিত সভাপতির সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করেছেন।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎কোম্পানীগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি স্বপন মিয়া গ্রেপ্তার

বানিয়াচং মহারত্নপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত এম সাইফুর রহমান

সময় ১১:৫২:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬