সিলেট ০৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
News Title :
‎কোম্পানীগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি স্বপন মিয়া গ্রেপ্তার জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরীর মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠিত বানিয়াচং মহারত্নপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত এম সাইফুর রহমান ঢাকা -সিলেট মহাসড়কের ফোরলেন প্রকল্পে হবিগঞ্জে ২৪ ভূমি মালিক পেলেন ১০ কোটি ১৫ লাখ টাকা ‎গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আনন্দ র‍্যালি ‎চুনারুঘাটের যুবক ট্রেনে উঠে নিখোঁজ,পরদিন আখাউড়ায় রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার ‎লাখাইয়ে ধলাই মিয়া স্মৃতি পর্ষদ এর বৃক্ষরোপণ কর্মসূচি। ‎গোয়াইনঘাটে উপজেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত ‎সীতাকুণ্ডে চাঁদা না পেয়ে মঞ্জুর হত্যা: সিলেটে যৌথ অভিযানে মামলার ৩ নম্বর আসামি গ্রেপ্তার ‎লাখাই থানা পুলিশের উদ্যোগে উঠান কর্মশালা’ ঘিরে মোড়াকরিতে ব্যাপক জনসভা

‎চুনারুঘাটের যুবক ট্রেনে উঠে নিখোঁজ,পরদিন আখাউড়ায় রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার

নিহত মিজানুর রহমান পাঠান (ফাইল ছবি)

‎হবিগঞ্জের চুনারুঘাট থেকে ঢাকায় যাওয়ার পথে নিখোঁজ হওয়ার একদিন পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইনের পাশ থেকে মিজানুর রহমান পাঠান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
‎
‎মিজানুর রহমান চুনারুঘাট উপজেলার পাইকুড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
‎
‎পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (০২অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শায়েস্তাগঞ্জ রেলস্টেশন থেকে ঢাকাগামী ট্রেনে ওঠেন মিজানুর রহমান। এরপর থেকে তাঁর সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাঁর খোঁজ করেন।
‎
‎শনিবার (০৩) অক্টোবর বিকেল তিনটার দিকে আখাউড়ার আজমপুর রেলস্টেশন থেকে প্রায় ৩০০ মিটার দূরে খরমপুর বাইপাস রেললাইনের পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে মরদেহটি মিজানুর রহমানের বলে শনাক্ত করা হয়।
‎
‎আখাউড়া রেলওয়ে থানা-পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎কোম্পানীগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি স্বপন মিয়া গ্রেপ্তার

‎চুনারুঘাটের যুবক ট্রেনে উঠে নিখোঁজ,পরদিন আখাউড়ায় রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার

সময় ০৪:৫২:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬