সিলেট ০৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
News Title :
‎কোম্পানীগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি স্বপন মিয়া গ্রেপ্তার জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরীর মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠিত বানিয়াচং মহারত্নপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত এম সাইফুর রহমান ঢাকা -সিলেট মহাসড়কের ফোরলেন প্রকল্পে হবিগঞ্জে ২৪ ভূমি মালিক পেলেন ১০ কোটি ১৫ লাখ টাকা ‎গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আনন্দ র‍্যালি ‎চুনারুঘাটের যুবক ট্রেনে উঠে নিখোঁজ,পরদিন আখাউড়ায় রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার ‎লাখাইয়ে ধলাই মিয়া স্মৃতি পর্ষদ এর বৃক্ষরোপণ কর্মসূচি। ‎গোয়াইনঘাটে উপজেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত ‎সীতাকুণ্ডে চাঁদা না পেয়ে মঞ্জুর হত্যা: সিলেটে যৌথ অভিযানে মামলার ৩ নম্বর আসামি গ্রেপ্তার ‎লাখাই থানা পুলিশের উদ্যোগে উঠান কর্মশালা’ ঘিরে মোড়াকরিতে ব্যাপক জনসভা

‎গোয়াইনঘাটে উপজেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত

‎সিলেটের গোয়াইনঘাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ অক্টোবর) উপজেলা প্রশাসনিক কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
‎
‎সভায় উপজেলার বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) চলমান কার্যক্রম, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বাল্যবিয়ে প্রতিরোধ, ঝরে পড়া রোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
‎
‎সভাপতির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী উপজেলার সার্বিক উন্নয়নে এনজিওগুলোকে আরও সমন্বিত ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। বিশেষ করে তৃণমূল পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থী ঝরে পড়া রোধে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
‎
‎সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখার হোসেন, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান শিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায় ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
‎
‎সভায় এনজিও প্রতিনিধিরা তাদের নিজ নিজ সংস্থার চলমান কার্যক্রম, বার্ষিক কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ উদ্যোগ তুলে ধরেন। বক্তারা শিক্ষা ও সামাজিক খাতের উন্নয়নে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎কোম্পানীগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি স্বপন মিয়া গ্রেপ্তার

‎গোয়াইনঘাটে উপজেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত

সময় ০৩:৩৫:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬