সিলেট ০৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
News Title :
‎কোম্পানীগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি স্বপন মিয়া গ্রেপ্তার জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরীর মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠিত বানিয়াচং মহারত্নপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত এম সাইফুর রহমান ঢাকা -সিলেট মহাসড়কের ফোরলেন প্রকল্পে হবিগঞ্জে ২৪ ভূমি মালিক পেলেন ১০ কোটি ১৫ লাখ টাকা ‎গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আনন্দ র‍্যালি ‎চুনারুঘাটের যুবক ট্রেনে উঠে নিখোঁজ,পরদিন আখাউড়ায় রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার ‎লাখাইয়ে ধলাই মিয়া স্মৃতি পর্ষদ এর বৃক্ষরোপণ কর্মসূচি। ‎গোয়াইনঘাটে উপজেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত ‎সীতাকুণ্ডে চাঁদা না পেয়ে মঞ্জুর হত্যা: সিলেটে যৌথ অভিযানে মামলার ৩ নম্বর আসামি গ্রেপ্তার ‎লাখাই থানা পুলিশের উদ্যোগে উঠান কর্মশালা’ ঘিরে মোড়াকরিতে ব্যাপক জনসভা

‎লাখাই থানা পুলিশের উদ্যোগে উঠান কর্মশালা’ ঘিরে মোড়াকরিতে ব্যাপক জনসভা

‎লাখাই মোড়াকরি ৪ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত ‘উঠান কর্মশালা’য় স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক আগ্রহ-উৎসাহ লক্ষ্য করা গেছে।
‎
‎৩ অক্টোবর শনিবার বিকেল ৪টায় মোড়াকরি ৪ নম্বর ওয়ার্ডে রাজবিহারি বাড়িতে ব্যতিক্রমী উদ্যোগ ‘উঠান কর্মশালা’ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ন সাধারন সম্পাদক ও মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এমএ কাদের, মোড়াকরি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাবেক মেম্বার রফিকুল ইসলাম, সহ বিভিন্ন পেশার মানুষ।
‎
‎কর্মশালায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। স্থানীয় জনগণ কয়েকটি দলে বিভক্ত হয়ে নিজেদের এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাব্য ঝুঁকি এবং এসব সমস্যা সমাধানের উপায় নিয়ে গ্রুপ ডিসকাশনে অংশ নেন। পরে তারা লিখিতভাবে স্থানীয় সমস্যাগুলো ও সমাধানের বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন।

‎এ কর্মশালার মাধ্যমে পুলিশ সরাসরি স্থানীয় মানুষের কাছ থেকে এলাকার বিভিন্ন সমস্যা ও অপরাধসংক্রান্ত তথ্য জানতে পারে। একই সঙ্গে স্থানীয় অপরাধ পরিস্থিতি সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা পাওয়ার সুযোগ সৃষ্টি হয়, যা জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর করতে সহায়ক হবে।
‎
‎কর্মশালায় স্থানীয় জনসাধারণ দাঙ্গা, মাদক, জুয়া, চুরিসহ বিভিন্ন অপরাধের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন এবং এসব অপরাধ প্রতিরোধে করণীয় ও সম্ভাব্য সমাধান নিয়ে মতামত দেন। স্থানীয় নেতৃবৃন্দও এলাকার বিভিন্ন সমস্যা ও অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
‎
‎স্থানীয় মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণ, মতামত ও সমস্যা চিহ্নিত করার এই অভিনব উদ্যোগকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ, উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।
‎
‎জনগণের কথা শুনে, জনগণকে সঙ্গে নিয়ে—অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় জনবান্ধব পুলিশিংয়ের এই পথচলা অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎কোম্পানীগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি স্বপন মিয়া গ্রেপ্তার

‎লাখাই থানা পুলিশের উদ্যোগে উঠান কর্মশালা’ ঘিরে মোড়াকরিতে ব্যাপক জনসভা

সময় ০৯:৩৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬