সিলেট ০৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা! বড়লেখায় নিসচার উদ্যোগে সড়কে ঝোপঝাড় পরিষ্কার, মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু

ছবি প্রতীকী

জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জামাল উদ্দিন (৭০) নামের এক বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
‎
‎​আজ ২ অক্টোবর শুক্রবার ভোররাতে জামালপুর রেলওয়ে থানাধীন সদর উপজেলার কেন্দুয়া কালীবাড়ি হাসিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন জামালপুর সদর উপজেলার পশ্চিম কলতাপাড়া গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে।
‎
‎​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত জামাল উদ্দিন নিঃসন্তান ছিলেন এবং তাঁর স্ত্রী একজন মানসিক ভারসাম্যহীন রোগী। ভিটেমাটি ছাড়া তাঁর কোনো বড় সম্পত্তি ছিল না। হাসিল বিল থেকে প্রতিদিন জাল দিয়ে মাছ ধরে তিনি জীবিকা নির্বাহ করতেন। ঘটনার দিনও তিনি বিলে মাছ ধরতে যান এবং জাল পেতে রেললাইনের ওপর বসে পড়েন। বার্ধক্যজনিত কারণে তিনি কানেও কম শুনতেন।

ঘটনারস্থল পরিদর্শন করেন রেলওয়ে পুলিশ।

এ সময় তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি চলে এলে অসাবধানতাবশত ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।
‎
‎​প্রাথমিক ভাবে অজ্ঞাতনামা হিসেবে সংবাদ পাওয়া গেলেও পরবর্তীতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়।
‎​ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার

জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু

সময় ০২:৩০:০২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬