সিলেট ০৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
News Title :
ধনবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: প্রধান আসামি সুরুজ গ্রেপ্তার ‎ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ‎শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু, কমবে জনদুর্ভোগ ‎সিলেটে চা বাগান থেকে পুলিশের লুণ্ঠিত চায়না রাইফেল উদ্ধার ‎অপরাধী গ্রেফতার হলে কোনো তদবির চলবে না- এমপি ডা. জীবন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১, মোটর সাইকেল জব্দ কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ গ্রেপ্তার ১‎ ‎কোম্পানীগঞ্জে এসআরবি-৯ এর অভিযান: ১১০ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ বাস আটকের অভিযোগে ১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

‎কোম্পানীগঞ্জে এসআরবি-৯ এর অভিযান: ১১০ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১

‎সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে ১১০ বোতল বিদেশী মদসহ মোঃ নজরুল ইসলাম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে কোম্পানীগঞ্জ থানাধীন ইসলামপুর ইউনিয়নের টুকের বাজার এলাকার একটি কাঠের স-মিল থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
‎গ্রেফতারকৃত নজরুল ইসলাম কোম্পানীগঞ্জ উপজেলার টুকের গাঁও গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে।
‎
‎এসআরবি-৯ সূত্রে জানা যায়, সোমবার রাতে এসআরবি-৯, সদর কোম্পানী, সিলেটের একটি আভিযানিক দল কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের সামনে অবস্থান করছিল। রাত আনুমানিক ৮.২০

সময় তারা গোপন সূত্রে খবর পায় যে, টুকের বাজার এলাকার একটি স-মিলের ভেতর কয়েকজন ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
‎
‎প্রাপ্ত খবরের ভিত্তিতে রাত ৮.৩৫ মিনিটের সময় এসআরবি-এর দলটি ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ জন দৌড়ে পালানোর চেষ্টা করলে নজরুল ইসলামকে হাতেনাতে আটক করা হয় এবং অপর ২ জন কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে নজরুলের কাছে থাকা প্লাস্টিকের বস্তা ও কার্টুন তল্লাশি করে ১১০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
‎
‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নজরুল জানায়, সে এবং পালিয়ে যাওয়া অপর দুই সহযোগী পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে এসব বিদেশী মদ সংগ্রহ করে বিক্রির জন্য সেখানে রেখেছিল।
‎
‎ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, এ বিষয়ে গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মদ ও গ্রেফতারকৃত আসামিকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এসআরবি-এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধনবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: প্রধান আসামি সুরুজ গ্রেপ্তার

‎কোম্পানীগঞ্জে এসআরবি-৯ এর অভিযান: ১১০ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১

সময় ০৪:৫৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬