সিলেট ০৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
News Title :
ধনবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: প্রধান আসামি সুরুজ গ্রেপ্তার ‎ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ‎শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু, কমবে জনদুর্ভোগ ‎সিলেটে চা বাগান থেকে পুলিশের লুণ্ঠিত চায়না রাইফেল উদ্ধার ‎অপরাধী গ্রেফতার হলে কোনো তদবির চলবে না- এমপি ডা. জীবন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১, মোটর সাইকেল জব্দ কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ গ্রেপ্তার ১‎ ‎কোম্পানীগঞ্জে এসআরবি-৯ এর অভিযান: ১১০ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ বাস আটকের অভিযোগে ১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

বাস আটকের অভিযোগে ১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

‎হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে চলাচলকারী বাস মৌলভীবাজারে আটকে রাখার অভিযোগ এবং পরিবহনশ্রমিকদের সঙ্গে বিরোধের জেরে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।
‎মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সংগঠনের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল এ ঘোষণা দেন।
‎
‎আবু মঈন চৌধুরী সোহেল বলেন, হবিগঞ্জের বিরতিহীন এক্সপ্রেস বাসের মালিক ও শ্রমিকদের সঙ্গে মৌলভীবাজারের এসএমএস পরিবহনের মালিক ও শ্রমিকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিভিন্ন সময় বাস চলাচলে বাধা, যানবাহন ভাঙচুর ও শ্রমিকদের মারধরের ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।
‎তিনি আরও বলেন, সর্বশেষ ১১ সেপ্টেম্বর ও ২৪ সেপ্টেম্বর সিলেট থেকে মৌলভীবাজারে যাওয়া হবিগঞ্জের তিনটি বিরতিহীন এক্সপ্রেস বাস আটকে রাখা হয়েছে। বিষয়টি সমাধানের জন্য একাধিকবার আলোচনা হলেও স্থায়ী সমাধান হয়নি। এ কারণে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‎
মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক বলেন, ধর্মঘট চলাকালে হবিগঞ্জ জেলার সড়কগুলোতে কোনো ধরনের গণপরিবহন চলাচল করবে না। বিরোধের সমাধান না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। এ বিষয়ে মঙ্গলবার সিলেটের বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
‎
‎হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ সূত্রে জানা যায়, দুই পক্ষের বিরোধ এর আগেও বিভিন্ন সময়ে প্রকাশ্যে আসে। এ নিয়ে শায়েস্তাগঞ্জে অবরোধ কর্মসূচিও পালন করেছিলেন হবিগঞ্জের পরিবহন মালিক ও শ্রমিকেরা। পরে প্রশাসনের উদ্যোগে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হলে অবরোধ প্রত্যাহার করা হয়।
‎
‎এর আগে গত ১২ জুন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দুই পক্ষের বিরোধ নিয়ে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, ওই বৈঠকে জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে বিরোধ নিষ্পত্তির বিষয়ে সমঝোতা হয়েছিল।
‎
‎তবে এরপরও বাস আটকের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।
‎
‎দুই পক্ষের বিরোধের কারণে ধর্মঘট শুরু হলে হবিগঞ্জের বিভিন্ন সড়কে গণপরিবহন চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। এতে যাত্রীদের ভোগান্তি তৈরি হতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধনবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: প্রধান আসামি সুরুজ গ্রেপ্তার

বাস আটকের অভিযোগে ১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

সময় ০৪:৩৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬