
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলা শাখার ৪৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে কামরুল ইসলামকে আহ্বায়ক, মইনুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মাহমুদুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
গত ২৪ আগস্ট (সোমবার) বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহিদুর রহমান ও সদস্য সচিব অ্যাডভোকেট নিজাম উদ্দিনের যৌথ স্বাক্ষরে কমিটির অনুমোদন দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, নবগঠিত কমিটিতে ১৯ জনকে যুগ্ম আহ্বায়ক ও ২৩ জনকে নির্বাহী সদস্য রাখা হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে বলে জেলা নেতৃবৃন্দ জানিয়েছেন।
নবগঠিত কমিটির আহ্বায়ক কামরুল ইসলাম ও সদস্য সচিব মাহমুদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দলের সব কার্যক্রমে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
গোয়াইনঘাট প্রতিনিধি 


















