সিলেট ০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎শায়েস্তাগঞ্জে এসআরবি-৯ এর অভিযান: ১৪ লাখ টাকার ভারতীয় ফুসকাসহ গ্রেফতার ২ ‎শ্রীমঙ্গলে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন কে গ্রেফতার করল পুলিশ মাধবপুরের তেলিয়াপাড়া চা বাগানে মাদকবিরোধী অভিযান, স্কুপ-বিয়ারসহ যুবক আটক ‎জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার বানিয়াচং মজলিশপুর, প্রবাসী ভাই-ব্রাদার্স সমাজ কল্যাণ সংস্থার অর্থায়নে সোলার ল্যামপোস্ট স্থাপন। জামালপুর সদরে গোরস্থানের অর্থ আত্মসাৎয়ের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় ‎মৌলভীবাজারের সিভিল সার্জনকে সোমবারের মধ্যে প্রত্যাহারের নির্দেশ ‎র‍্যালি হলো, সংকট রয়ে গেল জাফলং-বিছনাকান্দি-রাতারগুলে ‎বাহুবলে সিএনজি-টমটম স্ট্যান্ড নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২৫

‎শায়েস্তাগঞ্জে এসআরবি-৯ এর অভিযান: ১৪ লাখ টাকার ভারতীয় ফুসকাসহ গ্রেফতার ২

‎হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৭১০৮ কেজি অবৈধ ভারতীয় ফুসকা ও একটি ড্রাম ট্রাকসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। জব্দকৃত এই ফুসকার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ টাকা।
‎
‎রবিবার ২৭ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১.১৫ মিনিটে শায়েস্তাগঞ্জ থানাধীন সিলেট-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
‎গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— গাজীপুর জেলার শ্রীপুর থানার কেউয়া পশ্চিম খন্ড এলাকার হযরত আলীর ছেলে মো.আব্দুল হালিম (২৬) এবং সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার টুকেরগাঁও এলাকার মো. হোসেন আলীর ছেলে সুরুজ মিয়া (৩৪)।

‎এসআরবি-৯ সূত্রে জানা যায়, রবিবার সকাল ১০.১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে সীমান্ত এলাকা থেকে একটি হলুদ-সিলভার রঙের ড্রাম ট্রাকে করে চোরাচালানের মালামাল নিয়ে সিলেটের দিকে যাওয়া হচ্ছে। খবর পেয়ে এসআরবি-৯ এর সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) এবং সিপিএসসি সিলেটের একটি যৌথ আভিযানিক দল মহাসড়কে অবস্থান নেয় ও চেকপোস্ট স্থাপন করে।
‎
‎চেকপোস্ট পরিচালনাকালে সন্দেহভাজন ড্রাম ট্রাকটিকে থামার সিগন্যাল দিলে ভেতর থাকা দুই ব্যক্তি নেমে পালানোর চেষ্টা করে। পরে আভিযানিক দল তাদের আটক করে। পরবর্তীতে ট্র্যাকে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে রাখা ১৪৯টি সাদা প্লাস্টিকের বস্তা থেকে মোট ৭১০৮ কেজি অবৈধ ভারতীয় ফুসকা জব্দ করা হয়।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা পরস্পর যোগসাজশে সীমান্ত এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় ফুসকা এনে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
‎
‎বিষয়টি নিশ্চিত করে এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মালামাল ও গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত চোরাচালান ও অপরাধ দমনে এসআরবি-৯ এর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শায়েস্তাগঞ্জে এসআরবি-৯ এর অভিযান: ১৪ লাখ টাকার ভারতীয় ফুসকাসহ গ্রেফতার ২

‎শায়েস্তাগঞ্জে এসআরবি-৯ এর অভিযান: ১৪ লাখ টাকার ভারতীয় ফুসকাসহ গ্রেফতার ২

সময় ১২:০৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬