সিলেট ০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎শায়েস্তাগঞ্জে এসআরবি-৯ এর অভিযান: ১৪ লাখ টাকার ভারতীয় ফুসকাসহ গ্রেফতার ২ ‎শ্রীমঙ্গলে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন কে গ্রেফতার করল পুলিশ মাধবপুরের তেলিয়াপাড়া চা বাগানে মাদকবিরোধী অভিযান, স্কুপ-বিয়ারসহ যুবক আটক ‎জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার বানিয়াচং মজলিশপুর, প্রবাসী ভাই-ব্রাদার্স সমাজ কল্যাণ সংস্থার অর্থায়নে সোলার ল্যামপোস্ট স্থাপন। জামালপুর সদরে গোরস্থানের অর্থ আত্মসাৎয়ের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় ‎মৌলভীবাজারের সিভিল সার্জনকে সোমবারের মধ্যে প্রত্যাহারের নির্দেশ ‎র‍্যালি হলো, সংকট রয়ে গেল জাফলং-বিছনাকান্দি-রাতারগুলে ‎বাহুবলে সিএনজি-টমটম স্ট্যান্ড নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২৫

‎শ্রীমঙ্গলে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন কে গ্রেফতার করল পুলিশ

‎মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
‎রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শ্রীমঙ্গল থানাধীন ৫নং কালাপুর ইউনিয়নের ভাগলপুর বায়তুল সালাম জামে মসজিদের সামনে পাকা রাস্তার মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
‎
‎শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় এসআই তামিম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মো. রুহেল মিয়া (২৯) ও মাসুম আহমেদ (৩০) নামে দুইজনকে গ্রেফতার করেন।
‎গ্রেফতারকৃত রুহেল মিয়া মৌলভীবাজার সদর থানার সরকার বাজার এলাকার মৃত রকিম মিয়ার ছেলে এবং মাসুম আহমেদ একই থানার করিমপুর এলাকার মো. আলফু মিয়ার ছেলে।
‎
‎পুলিশ জানায়, গ্রেফতারের পর রুহেল মিয়ার হেফাজত থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত মৌলভীবাজার-থ-১২-৩০৮০ নম্বরের একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।
‎
‎এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা সিএনজিসহ আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শায়েস্তাগঞ্জে এসআরবি-৯ এর অভিযান: ১৪ লাখ টাকার ভারতীয় ফুসকাসহ গ্রেফতার ২

‎শ্রীমঙ্গলে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন কে গ্রেফতার করল পুলিশ

সময় ১১:৪১:৩১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬