সিলেট ০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎শায়েস্তাগঞ্জে এসআরবি-৯ এর অভিযান: ১৪ লাখ টাকার ভারতীয় ফুসকাসহ গ্রেফতার ২ ‎শ্রীমঙ্গলে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন কে গ্রেফতার করল পুলিশ মাধবপুরের তেলিয়াপাড়া চা বাগানে মাদকবিরোধী অভিযান, স্কুপ-বিয়ারসহ যুবক আটক ‎জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার বানিয়াচং মজলিশপুর, প্রবাসী ভাই-ব্রাদার্স সমাজ কল্যাণ সংস্থার অর্থায়নে সোলার ল্যামপোস্ট স্থাপন। জামালপুর সদরে গোরস্থানের অর্থ আত্মসাৎয়ের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় ‎মৌলভীবাজারের সিভিল সার্জনকে সোমবারের মধ্যে প্রত্যাহারের নির্দেশ ‎র‍্যালি হলো, সংকট রয়ে গেল জাফলং-বিছনাকান্দি-রাতারগুলে ‎বাহুবলে সিএনজি-টমটম স্ট্যান্ড নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২৫

‎জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

‎জামালপুর সদর উপজেলায় চোরাই মোটরসাইকেলসহ রবিউল হাসান সোহাগ নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)। মোটরসাইকেল চোরচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
‎
‎​গ্রেপ্তারকৃত রবিউল হাসান সোহাগ জামালপুর সদর উপজেলার ১৫ নং রশিদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, রশিদপুর ইউনিয়ন যুবদলের বর্তমান কমিটির দপ্তর সম্পাদক এবং চৌরাস্তা এলাকার আলতাফ আলী মেম্বারের ছেলে।
‎
‎​পুলিশ জানায়, গত ২৬ সেপ্টেম্বর রাতে অভিযান চালিয়ে একটি চোরাই পালসার মোটরসাইকেলসহ রবিউল হাসান সোহাগকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন এবং একটি চোরচক্র পরিচালনা করতেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
‎
‎​এদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা অনাচারের কারণে সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে রবিউল হাসান সোহাগকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ-পদবী থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে জামালপুর জেলা যুবদল।
‎
‎​আজ ২৭ সেপ্টেম্বর জামালপুর জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব এবং সদস্য সচিব সোহেল রানা খান এই বহিষ্কারাদেশ কার্যকর করেন। বহিষ্কারাদেশ পত্রে জেলা যুবদল জানিয়েছে, বহিষ্কৃত রবিউল হাসান সোহাগের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না এবং যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শায়েস্তাগঞ্জে এসআরবি-৯ এর অভিযান: ১৪ লাখ টাকার ভারতীয় ফুসকাসহ গ্রেফতার ২

‎জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

সময় ১০:০৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬