
হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরে মজলিশপুর ‘প্রবাসী ভাই-ব্রাদার্স সমাজ কল্যাণ সংস্থা’-এর অর্থায়নে মজলিশপুর মহল্লায় (পশ্চিম পাড়) সোলার ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়। ‘প্রবাসী ভাই-ব্রাদার্স সমাজ কল্যাণ সংস্থা’-এর অর্থায়নে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনের এই উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয় এবং ইতিবাচক একটি সামাজিক কাজ। প্রবাসীদের নিজেদের কষ্টার্জিত অর্থ দিয়ে নিজ এলাকার উন্নয়নে এগিয়ে আসা গ্রামীণ অবকাঠামো ও জননিরাপত্তা উন্নয়নে একটি চমৎকার দৃষ্টান্ত। ল্যাম্পপোস্ট স্থাপন অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি উপাস্থত হিসেবে ছিলেন, মজলিশপুর গ্রামের সান্দ সর্দার ফজলে এলাহী জাদু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য মো. মতিউর রহমান (মেম্বার), সাবেক ইউপি মো: জালাল মাম্মদ (মেম্বার), মজলিশপুর মহল্লার জামে-মসজিদের ইমাম মাওলানা ইমদাদুর রহমানসহ এলাকার গণ্যমান্য মুরব্বিয়ান ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য য়ে, ২০২৪ সালে, উন্নয়নের পথযাত্রা, শুরু হোক আমাদের হাত ধরে (চলো পাল্টাই) এই স্লোগানকে ধারণ করে হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের মজলিশপুর মহল্লার প্রবাসী যুব-সমাজের উদ্যোগে (প্রবাসী ভাই-ব্রাদার্স সমাজ কল্যাণ সংস্থা) নামে সুমন মাম্মদ (ইতালি প্রবাসী)‘কে সভাপতি ও মো: জিয়াউর রহমান (স্পেন প্রবাসী)‘কে সাধারণ-সম্পাদক করে ৪২ সদস্য বিশিষ্ট একটি কমিঠি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রুহাগ মিয়া (সৌদি প্রবাসী), সহ-সভাপতি ইদু মাম্মদ (ইতালি প্রবাসী), সহ সভাপতি আফছার হোসেন (দুবাই প্রবাসী), সিনিয়র যুগ্-সাধারণ সম্পাদক স্বপন মাম্মদ (ইতালি প্রবাসী), যুগ্ম-সাধারণ সম্পাদক রুহান মিয়া (দুবাই প্রবাসী), সাইদুল হোসেন যগ্ন সাধারণ-সম্পাদক (গ্রীস প্রবাসী), সাংগঠনিক-সম্পাদক নোমান মিয়া (স্পেন প্রবাসী), সিনিয়র সাংগঠনিক-সম্পাদক মুক্তি মিয়া (ওমান প্রবাসী), সহ সাংগঠনিক সম্পাদক সৈকত (ফ্রান্স প্রবাসী), প্রচার সম্পাদক মো: রুবেল মিয়া, অর্থ সম্পাদক শোভন মাম্মদ, সহ অর্থ-সম্পাদক মো: রিদয় মিয়া, সহ অর্থ সম্পাদক নাঈম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ উমর ফারুক (সৌদি প্রবাসী), ক্রীড়া সম্পাদক শিপলু খান (স্পেন প্রবাসী), সহ ক্রীড়া সম্পাদক সিরাজ মিয়া, দপ্তর সম্পাদক সাদেক মিয়া (ওমান প্রবাসী), আইডি সম্পাদক আব্দুল আজিজ খান (ফ্রান্স প্রবাসী)। এবং সাধারণ সদস্যরা হলেন, শাকিব মাম্মদ, ফাহিম মিয়া, শিমুল মিয়া, রুমন মাম্মদ, শিশির মাম্মদ, সাদিম মিয়া, রাহিম-১ মিয়া, সিহান মিয়া, মাহিন মিয়া, রাহিম মিয়া-২, তুশিন রহমান, তাঈম খান, তাশরিফ মাম্মদ, জিল্লুর রহমান, তানবীর মাম্মদ, আশরাফ মিয়া, ইমন মিয়া।
প্রবাসী ভাই-ব্রাদার্স সমাজ কল্যাণ সংস্থা-র পক্ষ থেকে এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য ভবিষ্যতে প্রবাসীদের কষ্টার্জিত অর্থায়নে এলাকার মানুষের কল্যাণে, স্বাস্থ্য ও চিকিৎসা সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ ক্যাম্প, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য মাসিক বা বাৎসরিক বৃত্তির ব্যবস্থা, বিধবা, অসহায় বা বেকার যুবকদের স্থায়ী আয়ের পথ তৈরি করে দেওয়া, বিশুদ্ধ পানির ব্যবস্থার জন্য গভীর নলকূপ স্থাপন করা, রাস্তার আলোর জন্য ল্যামপোস্ট স্থাপন, ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ সহ আরো গুরুত্বপূর্ণ নানা উন্নয়নমূলক উদ্যোগের পরিকল্পনা রয়েছে।
আক্তার হোসেন আলহাদী:বানিয়াচং। 


















