সিলেট ০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎শায়েস্তাগঞ্জে এসআরবি-৯ এর অভিযান: ১৪ লাখ টাকার ভারতীয় ফুসকাসহ গ্রেফতার ২ ‎শ্রীমঙ্গলে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন কে গ্রেফতার করল পুলিশ মাধবপুরের তেলিয়াপাড়া চা বাগানে মাদকবিরোধী অভিযান, স্কুপ-বিয়ারসহ যুবক আটক ‎জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার বানিয়াচং মজলিশপুর, প্রবাসী ভাই-ব্রাদার্স সমাজ কল্যাণ সংস্থার অর্থায়নে সোলার ল্যামপোস্ট স্থাপন। জামালপুর সদরে গোরস্থানের অর্থ আত্মসাৎয়ের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় ‎মৌলভীবাজারের সিভিল সার্জনকে সোমবারের মধ্যে প্রত্যাহারের নির্দেশ ‎র‍্যালি হলো, সংকট রয়ে গেল জাফলং-বিছনাকান্দি-রাতারগুলে ‎বাহুবলে সিএনজি-টমটম স্ট্যান্ড নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২৫

‎কুলাউড়ায় জিয়নকাঠি সাহিত্য সংসদের মতবিনিময় সন্ধ্যা অনুষ্ঠিত।

‎‘জিয়নকাঠির সজীব ছোঁয়ায় জাগুক সমাজ, জাগুক জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুলাউড়ায় জিয়নকাঠি সাহিত্য সংসদের আয়োজনে লেখক, কবি ও কলমযোদ্ধাদের মতবিনিময় সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
‎
‎ছোটগল্পকার ও জিয়নকাঠি সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম তনয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জিয়নকাঠির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কবি মোস্তফা মহসীন।
‎
‎জিয়নকাঠি সাহিত্য সংসদের সভাপতি কবি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত শিক্ষক ড. রজতকান্তি ভট্টাচার্য, সিপার আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিকুল ইসলাম টিপু, গোলাম মোস্তফা পাভেল, রাজনগর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক সাজেদা শারমিন, লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম, প্রাবন্ধিক এএফএম ফৌজি চৌধুরী, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক খালিক উদ্দিন, সিনিয়র সাংবাদিক এম মছব্বির আলী, মোক্তাদির হোসেন, সংগঠক প্রশান্ত দেব ছানা, শিক্ষক সেলিম আহমেদ, পান্না চন্দ্র নাথ, কবি সঞ্জয় দেবনাথ।

‎এ ছাড়াও উপস্থিত ছিলেন ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আজিজুর রহমান, সাংবাদিক রফিকুল ইসলাম মামুন, সামসু উদ্দিন বাবু, রুবেল বক্স পাভেল, আজিজুর রহমান, মাহফুর রহমান মাহি প্রমুখ।
‎
‎মতবিনিময় সভায় বক্তারা বলেন, সাহিত্য-
‎সংস্কৃতিভিত্তিক এ ধরনের আয়োজন যত বেশি হবে, মানুষের মানবিক বোধ তত বেশি বিকশিত হবে। বর্তমানে সমাজে সাংস্কৃতিক কর্মকাণ্ড অনেকটাই হারিয়ে যেতে বসেছে। তাই কবিতা, গল্প, গান ও নিয়মিত পাঠচক্রসহ সাহিত্য-সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে হবে।
‎
‎তারা আরও বলেন, বিশেষ করে তরুণ প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত ও উৎসাহিত করতে হবে। কারণ তরুণরাই সমাজের প্রাণশক্তি। একসময় কুলাউড়া সাহিত্য-সংস্কৃতির নানা আয়োজনে মুখরিত ছিল। সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে নিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজনের প্রয়োজন রয়েছে।
‎
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শায়েস্তাগঞ্জে এসআরবি-৯ এর অভিযান: ১৪ লাখ টাকার ভারতীয় ফুসকাসহ গ্রেফতার ২

‎কুলাউড়ায় জিয়নকাঠি সাহিত্য সংসদের মতবিনিময় সন্ধ্যা অনুষ্ঠিত।

সময় ০২:০৫:০২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬