
হবিগঞ্জের মাধবপুরে বসতঘরে অভিযান চালিয়ে ১২৫ বোতল স্কাফ সিরাপসহ দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর গ্রামে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়,কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইখতিয়ার মিয়ার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে দেবনগর গ্রামের একটি বসতঘরে অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১২৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, ওই ঘটনায় মাদকদ্রব্য রাখার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন- দেবনগর গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম সাগর (৩০) এবং বহরা ইউনিয়নের কুলাইচাছড় গ্রামের বাসিন্দা ফারুক মিয়া (২০)।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
তবে উদ্ধার হওয়া সিরাপের মালিকানা বা এ ঘটনায় আটক ব্যক্তিদের সংশ্লিষ্টতার বিষয়ে পুলিশের তদন্ত ও মামলার পরবর্তী কার্যক্রমের বিষয়টি প্রক্রিয়াধীন।
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি। 


















