
টাঙ্গাইলের মধুপুর পৌরসভার কাইতকাই মধ্যপাড়া এলাকায় বায়তুল আকসা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন, এমপি।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং মুসল্লিরা।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিশেষ মোনাজাত করা হয়েছে। এসময় মসজিদ নির্মাণের উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয়রা। তারা মসজিদটি পরিকল্পিত ও সুন্দরভাবে নির্মাণে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
মো. রিপন, মধুপুর (টাঙ্গাইল) থেকে। 


















