
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আজ তাঁর নির্বাচনী এলাকা সিলেট-৪-এর জৈন্তাপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন ও নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
সফরকালে মন্ত্রী জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত ভবনের নির্মাণকাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

পরবর্তীতে জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। অনুষ্ঠানে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দের আওতায় স্থানীয় শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবহারের জন্য এসি এবং গ্রামপুলিশ সদস্যদের যাতায়াত সহজ করার লক্ষ্যে বাইসাইকেল বিতরণ করা হয়।
উন্নয়নমূলক এ সফর ও বিতরণ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জৈন্তাপুর প্রতিনিধি। 


















