সিলেট ০৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎শিক্ষাবিদ আব্দুল হান্নান চৌধুরী স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে ভিসি ড. মোহাম্মদ জহিরুল হক, ‎প্রত্যেকের ছেলেমেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে‎। দুর্গাপূজা উপলক্ষে লাখাইয়ে  বিভিন্ন  পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, সাথে   বিএনপি মতবিনিময়‎ ‎জৈন্তাপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী ‎জামালপুর-ঢাকা মহাসড়কে পিকআপ ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, বড় বিপদের হাত থেকে রক্ষা শান্তিগঞ্জে সেজদারত যুবককে ছুরিকাঘাতের অভিযোগ, বাঁচাতে গিয়ে বাবা আহত ‎শান্তিগঞ্জের জাহানপুরে বিকেএম এর মতবিনিময় অনুষ্ঠিত ‎ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে: সিলেটে মোনায়েম মুন্না হবিগঞ্জের চুনারুঘাটে ইয়াবা মামলায় তিনজনকে ফাঁসানোর অভিযোগ, এসআই মাসুদ -কনস্টেবল রহুল ক্লোজড লাখাইয়ে ডিসি রোড থেকে বাজার পর্যন্ত রাস্তাটি বেহাল দশা, চরম ভোগান্তিতে এলাকাবাসী: ‎মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ১৪ নং দিগপাইত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছানোয়ার হোসেন সোহাগের অঙ্গীকার

‎ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে: সিলেটে মোনায়েম মুন্না

‎দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
‎
‎তিনি বলেন,খুনি শেখ হাসিনার ফ্যাসিস্ট বাহিনীর দোসর ও গুপ্তরা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপতৎপরতায় লিপ্ত রয়েছে। এসব অপশক্তির বিরুদ্ধে সিলেটের রাজপথে অতীতের ন্যায় সোচ্চার ভূমিকা রাখতে হবে।
‎
‎শুক্রবার ২৫ আগস্ট বিকেলে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল আয়োজিত এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন ও বিগত ১৭ বছরের নানা ঘটনার প্রসঙ্গ টেনে মোনায়েম মুন্না বলেন,জুলাই-আগস্টের গণহত্যা এবং সিলেটের কৃতি সন্তান এম. ইলিয়াস আলীসহ অন্যান্য রাজনৈতিক নেতাকর্মীদের গুম-খুনের অপরাধে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে এবং ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে হবে।

‎তিনি আরও বলেন, একাত্তর ও চব্বিশের পরাজিত শত্রুরা বাংলাদেশের কল্যাণ চায় না। এদের বিরুদ্ধে দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে তারেক রহমানের সরকারের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
‎
‎সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ এবং জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদ।
‎
‎সমাবেশটি যৌথভাবে পরিচালনা করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খাঁন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এবং মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলের রাব্বী আহসান।
‎
‎সমাবেশে সভাপতির বক্তব্যে আব্দুল আহাদ খান জামাল বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সিলেটের রাজপথে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল যেভাবে ঐক্যবদ্ধ ছিল; ঠিক তেমনি দেশ গঠনে তারেক রহমানের সরকারের হাতকে শক্তিশালী করতে এবং ফ্যাসিস্ট ও গুপ্তদের অপতৎপরতার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
‎
‎সমাবেশ শেষে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্যবাহী কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শিক্ষাবিদ আব্দুল হান্নান চৌধুরী স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে ভিসি ড. মোহাম্মদ জহিরুল হক, ‎প্রত্যেকের ছেলেমেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে‎।

‎ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে: সিলেটে মোনায়েম মুন্না

সময় ০৭:০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬