
“মাদকমুক্ত সমাজ গড়ি, সুন্দর ভবিষ্যৎ গড়ি” এবং “দুর্নীতিকে না বলি, সোনার বাংলা গড়ে তুলি—এই দূরদর্শী ও জনকল্যাণমুখী স্লোগানকে সামনে রেখে আসন্ন ১৪ নং দিগপাইত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন তরুণ সমাজসেবক ও রাজনৈতিক নেতা মোঃ ছানোয়ার হোসেন সোহাগ।
ঐতিহ্যবাহী মামুন স্মৃতি পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং জামালপুর সরকারি আশেক মাহমুদ ডিগ্রি কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী এই তরুণ নেতা দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সুনামের সঙ্গে পালন করে আসছেন। বর্তমানে তিনি দিগপাইত ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি ইউনিয়নের গোপীনাথপুর সরকার বাড়ির সর্বজনশ্রদ্ধেয় মরহুম রফিকুল ইসলাম সরকারের দ্বিতীয় সন্তান।
দীর্ঘ পারিবারিক ঐতিহ্য ও রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের সেবা নিশ্চিত করার ব্রত নিয়ে তিনি এবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। নির্বাচনী ঘোষণার আগেই নিজ অর্থায়নে দিগপাইত ইউনিয়নের ময়নার মোড় থেকে মুক্তির বাজার পর্যন্ত খানাখন্দে ভরা ভাঙাচোরা রাস্তাটি ইটের খোয়া ও বালি দিয়ে চলাচলের উপযোগী করে এলাকাবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
এছাড়া, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং খেলাধুলায় মনোযোগী করতে তিনি নিয়মিত ক্রিকেট ব্যাট, ফুটবল ও জার্সি বিতরণ করে আসছেন। শিক্ষা বিস্তার, সুস্থ ধারার সমাজ গঠন এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তার এই অবদান স্থানীয় সর্বমহলে ব্যাপকভাবে সমাদৃত
হয়েছে।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নের প্রতিটি গ্রাম ও পাড়ামহল্লায় সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। স্থানীয় সচেতন জনগণের মতে, পরিচ্ছন্ন ভাবমূর্তি, সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং সুসংগঠিত নেতৃত্বের কারণে তিনি ইউনিয়নবাসীর কাছে অত্যন্ত আস্থাভাজন ও প্রিয় একটি মুখ। এলাকার সাধারণ ভোটার ও সর্বস্তরের জনগণ ইতিমধ্যে তার প্রচারণায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন।
মোঃ খোরশেদ আলম, জামালপুর। 


















