সিলেট ০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
News Title :
হবিগঞ্জের মানুষের জীবনমান উন্নয়নে প্রাকৃতিক ও খনিজ সম্পদের সুফল যথাযথভাবে প্রতিফলিত হয়নিঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ‎গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস ‎কোম্পানীগঞ্জে ৪২ বোতল বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন ‎শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী বানিয়াচং-নবীগঞ্জ সড়কে  সুটকি ব্রিজের গোড়ায় ভয়াবহ ভাঙ্গনযোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে ‎জাফলং সীমান্তে ভারতে পাচারের সময় নারীসহ আটক ৭ নবীগঞ্জে শিশুকে ধর্ষণের মামলায় দুই কিশোরের ৩ বছর করে কারাদণ্ড ‎লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। হবিগঞ্জে কাঠসহ সিএনজি জব্দ, ফাঁকা গুলি ছোড়ার দাবি বন বিভাগের

‎গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস

লটের গোয়াইনঘাট উপজেলার বালির হাওর ও বুধিগাঁও হাওরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) টানা পাঁচ ঘণ্টার অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত চারটি লিস্টার মেশিন ধ্বংস করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতে তিনজনকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
‎
‎উপজেলা প্রশাসন সূত্র জানায়, বালির হাওর ও বুধিগাঁও হাওর এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানা পুলিশের সহযোগিতায় টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এ সময় বালু উত্তোলনের অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাদের মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

‎অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত চারটি লিস্টার মেশিন ঘটনাস্থলেই ভেঙে ধ্বংস করা হয়। পরে স্থানীয় জনসাধারণ ও অংশীজনদের নিয়ে পরিবেশ রক্ষা এবং অবৈধ বালু উত্তোলনের ক্ষতিকর দিক নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
‎
‎অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিন বলেন, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। কোনো অবস্থাতেই অবৈধভাবে বালু বা মাটি উত্তোলন করতে দেওয়া হবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জের মানুষের জীবনমান উন্নয়নে প্রাকৃতিক ও খনিজ সম্পদের সুফল যথাযথভাবে প্রতিফলিত হয়নিঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

‎গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস

সময় ০৮:০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬