সিলেট ০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
News Title :
হবিগঞ্জের মানুষের জীবনমান উন্নয়নে প্রাকৃতিক ও খনিজ সম্পদের সুফল যথাযথভাবে প্রতিফলিত হয়নিঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ‎গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস ‎কোম্পানীগঞ্জে ৪২ বোতল বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন ‎শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী বানিয়াচং-নবীগঞ্জ সড়কে  সুটকি ব্রিজের গোড়ায় ভয়াবহ ভাঙ্গনযোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে ‎জাফলং সীমান্তে ভারতে পাচারের সময় নারীসহ আটক ৭ নবীগঞ্জে শিশুকে ধর্ষণের মামলায় দুই কিশোরের ৩ বছর করে কারাদণ্ড ‎লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। হবিগঞ্জে কাঠসহ সিএনজি জব্দ, ফাঁকা গুলি ছোড়ার দাবি বন বিভাগের

‎কোম্পানীগঞ্জে ৪২ বোতল বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

‎সিলেটের কোম্পানীগঞ্জ এলাকা থেকে ৪২ বোতল বিদেশী মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
‎
‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কোম্পানীগঞ্জ থানাধীন ইসলামপুর এলাকার মেসার্স ধলাই ফিলিং স্টেশনের সামনের পাকা রাস্তায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
‎গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— গাজীপুর জেলার শ্রীপুর থানার কেওড়া পূর্ব খন্ড এলাকার ফারহান আহমেদ (২১), ভোলা জেলার উত্তর দিঘলদী এলাকার ইমরান শেখ (২৪) এবং মাগুরা জেলার শ্রীপুর থানার চন্দ্রপ্রতাপ এলাকার খাদিজা হোসেন (১৮)।
‎
‎এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি জানতে পারে যে, কোম্পানীগঞ্জ থানাধীন সাদা পাথর এলাকা থেকে কয়েকজন ব্যক্তি অটোরিকশাযোগে কোম্পানীগঞ্জ থানা বাজারের দিকে যাচ্ছে। খবর পেয়ে সকাল আনুমানিক ৭.২০ মিনিটে এসআরবি-৯ এর একটি দল ধলাই ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট পরিচালনা করে।

‎এ সময় অটোরিকশাকে সিগন্যাল দিলে ভেতর থেকে তিন ব্যক্তি নেমে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা ব্যাগে মাদক থাকার কথা স্বীকার করে। এরপর তাদের সাথে থাকা ৩টি স্কুল ব্যাগ ও ২টি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ৪২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
‎
‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা পারস্পরিক যোগসাজশে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশী মদ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
‎
‎এসআরবি-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯ এর এই অভিযান অব্যাহত থাকবে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জের মানুষের জীবনমান উন্নয়নে প্রাকৃতিক ও খনিজ সম্পদের সুফল যথাযথভাবে প্রতিফলিত হয়নিঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

‎কোম্পানীগঞ্জে ৪২ বোতল বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সময় ০৭:৫৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬