সিলেট ০৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
News Title :
বানিয়াচং-নবীগঞ্জ সড়কে  সুটকি ব্রিজের গোড়ায় ভয়াবহ ভাঙ্গনযোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে ‎জাফলং সীমান্তে ভারতে পাচারের সময় নারীসহ আটক ৭ নবীগঞ্জে শিশুকে ধর্ষণের মামলায় দুই কিশোরের ৩ বছর করে কারাদণ্ড ‎লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। হবিগঞ্জে কাঠসহ সিএনজি জব্দ, ফাঁকা গুলি ছোড়ার দাবি বন বিভাগের শান্তিগঞ্জের হাওরে অবৈধ রিংজাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা: ‎ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা‎ নবীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎টাঙ্গাইলের​ মধুপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ হবিগঞ্জ শহরে ফুটপাতের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা তিন ব্যবসায়ীকে

নবীগঞ্জে শিশুকে ধর্ষণের মামলায় দুই কিশোরের ৩ বছর করে কারাদণ্ড

‎হবিগঞ্জের নবীগঞ্জে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় দুই কিশোরকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

‎আজ বুধবার দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় দেন।

‎মামলার নথি সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত দুজন নবীগঞ্জ উপজেলার শ্রীমতপুর গ্রামের বাসিন্দা। ঘটনার সময় তাঁদের একজনের বয়স ১৮ বছরের কম থাকায় আদালত তাঁকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন। অপরজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

‎মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ১৭ আগস্ট বিকেলে শ্রীমতপুর গ্রামে ওই শিশুর সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মোবাইল ফোন দেওয়ার কথা বলে তাকে একটি ঘরে নেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। সেখানে তাকে ধর্ষণ করা হয়েছে—এমন অভিযোগে পরে মামলা করা হয়।

‎মামলার নথিতে আরও বলা হয়, ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় একজন নারী তাকে দেখতে পান এবং পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শিশুটি পরিবারের কাছে ঘটনার কথা জানায় বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।

‎এ ঘটনায় শিশুটির মা ২০২৫ সালের ১৯ আগস্ট নবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

‎পুলিশের তদন্ত শেষে নবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) দুলাল মিয়া চলতি বছরের ৩০ মার্চ আদালতে দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় রাষ্ট্রপক্ষের ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য ও অন্যান্য নথি পর্যালোচনা শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।

‎রায়ের বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের প্রসিকিউটর কামাল উদ্দিন সেলিম বলেন, আদালতের রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচং-নবীগঞ্জ সড়কে  সুটকি ব্রিজের গোড়ায় ভয়াবহ ভাঙ্গনযোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে

নবীগঞ্জে শিশুকে ধর্ষণের মামলায় দুই কিশোরের ৩ বছর করে কারাদণ্ড

সময় ০৬:৩০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬