সিলেট ০৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
News Title :
বানিয়াচং-নবীগঞ্জ সড়কে  সুটকি ব্রিজের গোড়ায় ভয়াবহ ভাঙ্গনযোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে ‎জাফলং সীমান্তে ভারতে পাচারের সময় নারীসহ আটক ৭ নবীগঞ্জে শিশুকে ধর্ষণের মামলায় দুই কিশোরের ৩ বছর করে কারাদণ্ড ‎লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। হবিগঞ্জে কাঠসহ সিএনজি জব্দ, ফাঁকা গুলি ছোড়ার দাবি বন বিভাগের শান্তিগঞ্জের হাওরে অবৈধ রিংজাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা: ‎ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা‎ নবীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎টাঙ্গাইলের​ মধুপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ হবিগঞ্জ শহরে ফুটপাতের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা তিন ব্যবসায়ীকে

শান্তিগঞ্জের হাওরে অবৈধ রিংজাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস

‎সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় হাওরে অভিযান চালিয়ে প্রায় ১০০ মিটার অবৈধ রিংজাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। উদ্ধার করা রিংজালের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।

‎বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে এবং শান্তিগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় উপজেলার শিমুলবাক ইউনিয়নের তলেরবন্দ হাওরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে তলেরবন্দ হাওর থেকে প্রায় ১০০ মিটার রিংজাল উদ্ধার করা হয়। পরে জব্দ করা এসব অবৈধ জাল হারের উচু স্থানে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

‎অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা মৎস্য অফিসার কামরুল হাসান, পাথারিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তার নাজির আবু বকর সিদ্দিক, শান্তিগঞ্জ থানার এএসআই মুখলেছুর রহমানসহ সংশ্লিষ্টরা অভিযানে উপস্থিত ছিলেন।

‎শান্তিগঞ্জ উপজেলা মৎস্য বিভাগ জানিয়েছে, হাওরের জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় অবৈধ ও ক্ষতিকর জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচং-নবীগঞ্জ সড়কে  সুটকি ব্রিজের গোড়ায় ভয়াবহ ভাঙ্গনযোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে

শান্তিগঞ্জের হাওরে অবৈধ রিংজাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস

সময় ০৪:০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬