সিলেট ০৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
News Title :
নবীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎টাঙ্গাইলের​ মধুপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ হবিগঞ্জ শহরে ফুটপাতের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা তিন ব্যবসায়ীকে হবিগঞ্জে ইটভাটার পরিবেশদূষণ কমাতে জেলা প্রশাসনের মতবিনিময় ‎মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ উৎপাদনশীল খাতে কৃষি ঋণ ব্যবহারের আহ্বান বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার বানিয়াচংয়ে মন্দরী গ্রামে জায়দুল হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের ‎চুনারুঘাটে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে মারধর করায় থানায় অভিযোগ দায়ের ‎জকিগঞ্জে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ‎সিলেটে সিএনজিতে তুলে গণধর্ষণের অভিযোগে প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

হবিগঞ্জে ইটভাটার পরিবেশদূষণ কমাতে জেলা প্রশাসনের মতবিনিময়

হবিগঞ্জে ইটভাটার কার্যক্রমে পরিবেশবিষয়ক আইন ও বিধিবিধান প্রতিপালন নিশ্চিত করতে মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহার বন্ধ, ড্রাম চিমনি এবং ১২০ ফুট উচ্চতার ফিক্সড চিমনি ব্যবহার করে পরিচালিত ভাটার বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়ও আলোচনায় আসে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক।

আলোচনায় ইটভাটার কার্যক্রমের কারণে পরিবেশের ওপর সম্ভাব্য ক্ষতিকর প্রভাব কমানো, প্রচলিত আইন ও বিধিবিধান মেনে ভাটা পরিচালনা এবং আইনবহির্ভূত কার্যক্রম বন্ধের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সভায় সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা এবং আইন বাস্তবায়নে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের করণীয় নিয়েও আলোচনা করা হয়। এ সময় ইটভাটার কার্যক্রম পরিচালনায় বিদ্যমান আইন ও পরিবেশগত শর্ত মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এতে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হবিগঞ্জে ইটভাটার পরিবেশদূষণ কমাতে জেলা প্রশাসনের মতবিনিময়

সময় ০৮:৪৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬