সিলেট ০৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
News Title :
নবীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎টাঙ্গাইলের​ মধুপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ হবিগঞ্জ শহরে ফুটপাতের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা তিন ব্যবসায়ীকে হবিগঞ্জে ইটভাটার পরিবেশদূষণ কমাতে জেলা প্রশাসনের মতবিনিময় ‎মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ উৎপাদনশীল খাতে কৃষি ঋণ ব্যবহারের আহ্বান বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার বানিয়াচংয়ে মন্দরী গ্রামে জায়দুল হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের ‎চুনারুঘাটে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে মারধর করায় থানায় অভিযোগ দায়ের ‎জকিগঞ্জে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ‎সিলেটে সিএনজিতে তুলে গণধর্ষণের অভিযোগে প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

উৎপাদনশীল খাতে কৃষি ঋণ ব্যবহারের আহ্বান বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার

‎হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা, আলোচনা সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার বানিয়াচং উপজেলা পরিষদের হলরুমে বাংলাদেশ ব্যাংক সিলেট এবং বানিয়াচং উপজেলার তফসিলী ব্যাংক সমূহের যৌথ উদ্যোগে লীড ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক এ অনুষ্ঠানের আয়োজন করে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শাহ মোহাম্মদ আশরাফ সিদ্দিকী বলেন, কৃষকরা যাতে ঋণ নিয়ে সঠিক ভাবে কাজে লাগাতে পারেন, সেজন্য তাদের সঠিক সময়ে ঋণ দিতে হবে। বিশেষ করে সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণ কেনার সময় ঋণ প্রাপ্তি নিশ্চিত করা জরুরি। তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, ঋণের টাকা সবসময় উৎপাদনশীল খাতে ব্যবহার করতে হবে। অনুৎপাদনশীল খাতে ঋণের টাকা খরচ করলে তা একসময় কৃষকদের জন্য বোঝা হয়ে দাঁড়াবে।

‎বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মেহরাব হোসাইনের সভাপতিত্বে এবং ব্র্যাক ব্যাংক বানিয়াচং শাখার কর্মকর্তা হেলাল খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংক মৌলভীবাজার ক্লাস্টারের ভিপি ও ক্লাস্টার হেড সাইফুল আলম, সোনালী ব্যাংক হবিগঞ্জ জেলা প্রিন্সিপাল ব্রাঞ্চের ডিজিএম মোহাম্মদ নজরুল ইসলাম এবং কৃষি ব্যাংকের ডিজিএম রাজীব চন্দ্র সাহা।

‎এছাড়াও সরকারি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এনামুল হক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বুরহান উদ্দিন ও প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মোঃ আবুল কাশেম। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, কৃষক প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, উপজেলা কৃষকদলের সদস্য সচিব ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মুক্তাদির হাসান সেবুল এবং সাংবাদিক ও ব্যবসায়ী নেতা সাহিদুর রহমান।

‎অনুষ্ঠানে বক্তারা ঋণ গ্রহণে ইচ্ছুক কৃষকদের কোনো ধরনের দালালের খপ্পরে না পড়ে সরাসরি ব্যাংকে যোগাযোগ করার আহ্বান জানান। তফসিলী ব্যাংকগুলোর ডিজিএমরা আশ্বস্ত করেন যে, বর্গাচাষীসহ সব ধরনের প্রকৃত ঋণগ্রহীতাদেরই কৃষি ঋণ দেওয়া হবে। পাশাপাশি কোনো ব্যাংকের কর্মকর্তা বা কর্মচারী যদি ঋণের নামে উৎকোচ (ঘুষ) দাবি করেন কিংবা কোনো প্রকার হয়রানি করেন, তবে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করার জন্য তারা আহ্বান জানান।

‎আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত ১২ জন নারী ও পুরুষ কৃষকের মাঝে তাৎক্ষণিকভাবে কৃষি ঋণের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা এবং বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

উৎপাদনশীল খাতে কৃষি ঋণ ব্যবহারের আহ্বান বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার

সময় ০৬:০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬