সিলেট ০৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
News Title :
নবীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎টাঙ্গাইলের​ মধুপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ হবিগঞ্জ শহরে ফুটপাতের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা তিন ব্যবসায়ীকে হবিগঞ্জে ইটভাটার পরিবেশদূষণ কমাতে জেলা প্রশাসনের মতবিনিময় ‎মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ উৎপাদনশীল খাতে কৃষি ঋণ ব্যবহারের আহ্বান বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার বানিয়াচংয়ে মন্দরী গ্রামে জায়দুল হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের ‎চুনারুঘাটে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে মারধর করায় থানায় অভিযোগ দায়ের ‎জকিগঞ্জে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ‎সিলেটে সিএনজিতে তুলে গণধর্ষণের অভিযোগে প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

‎সিলেটে সিএনজিতে তুলে গণধর্ষণের অভিযোগে প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

‎সিলেটের বিশ্বনাথে এক নারীকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে গণধর্ষণের ঘটনার প্রধান পলাতক আসামি সাইদুর রহমানকে (৩০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।

‎গতকাল সোমবার ২১ সেপ্টেম্বর দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তারকৃত সাইদুর রহমান সিলেট জেলার বিশ্বনাথ থানার হায়াতপুরগাঁও গ্রামের হাসিব আলীর ছেলে।
‎এসআরবি-৯ সিলেট সূত্রে জানা যায়, ভিকটিম সিলেট শহরের পশ্চিম চৌকিদেখী এলাকার বাসিন্দা। গত ১৪ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৮টার দিকে সিলেট শহরের চণ্ডিপুল থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে ছাতকের উদ্দেশ্যে রওনা হন তিনি। পথিমধ্যে সিএনজি চালক সাইদুর রহমান বাজারে গাড়ি থামিয়ে বাজার করার পর নিজ বাড়িতে মালামাল রাখার কথা বলে বিশ্বনাথের অলংকারী ইউনিয়নের আলমনগর এলাকার একটি বাড়ির সামনে নিয়ে যান।

‎পরবর্তীতে রাত সাড় ৯টার দিকে চালকসহ অন্যান্য আসামিরা কৌশলে ভিকটিমকে ঘরের ভেতরে নিয়ে তাঁর ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় ভিকটিমের কাছে থাকা মোবাইল ফোন, এনআইডি কার্ড, নগদ টাকা ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয় আসামিরা।

‎এ ঘটনায় পরবর্তীতে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-১১, তারিখ: ১৫/০৭/২০২৬, ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(৩) এবং পেনাল কোডের ৩৭৯)।

‎ঘটনাটির পর এসআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে ও গোয়েন্দা নজরদারি বাড়ায়। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯ (সদর কোম্পানি, সিলেট) এবং এসআরবি-১০ (সিপিসি-১ যাত্রাবাড়ী, ঢাকা)-এর একটি যৌথ আভিযানিক দল সোমবার দুপুর ১.৩০ মিনিটে ঢাকার ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সাইদুরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

‎এসআরবি-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং অপরাধ দমনে এসআরবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

‎সিলেটে সিএনজিতে তুলে গণধর্ষণের অভিযোগে প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

সময় ১২:৪৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬