সিলেট ০৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
News Title :
নবীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎টাঙ্গাইলের​ মধুপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ হবিগঞ্জ শহরে ফুটপাতের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা তিন ব্যবসায়ীকে হবিগঞ্জে ইটভাটার পরিবেশদূষণ কমাতে জেলা প্রশাসনের মতবিনিময় ‎মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ উৎপাদনশীল খাতে কৃষি ঋণ ব্যবহারের আহ্বান বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার বানিয়াচংয়ে মন্দরী গ্রামে জায়দুল হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের ‎চুনারুঘাটে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে মারধর করায় থানায় অভিযোগ দায়ের ‎জকিগঞ্জে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ‎সিলেটে সিএনজিতে তুলে গণধর্ষণের অভিযোগে প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

মধুপুরে ফ্যাসিবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির মশাল মিছিল, সপ্তাহব্যাপী কর্মসূচির ঘোষণা

‎ফ্যাসিবাদ, আগুন-সন্ত্রাস ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে টাঙ্গাইলের মধুপুরে মশাল মিছিল করেছে উপজেলা বিএনপি। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাকরাইদ এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

‎মিছিলটি কাকরাইদ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার। কর্মসূচিতে উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

‎মিছিল চলাকালে নেতাকর্মীরা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং দেশের সার্বিক শান্তিশৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

‎এদিকে উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে আন্দোলনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে সপ্তাহব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় মধুপুর উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং মধুপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে প্রতিরোধমূলক বিভিন্ন কার্যক্রম পালন করা হবে।

‎দলটির নেতারা জানান, এ কর্মসূচির মূল লক্ষ্য কেবল রাজনৈতিক নেতাকর্মীদের সংগঠিত করাই নয়, বরং সাধারণ মানুষকেও সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সচেতন এবং ঐক্যবদ্ধ করা। এতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সব অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী অংশ নেবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মধুপুরে ফ্যাসিবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির মশাল মিছিল, সপ্তাহব্যাপী কর্মসূচির ঘোষণা

সময় ১১:৪৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬