সিলেট ০৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

নবীগঞ্জ পৌরসভায় ১০ দিনের কর মেলা শুরু

‎বকেয়া ও চলতি বছরের হোল্ডিং ট্যাক্স আদায়ের লক্ষ্যে হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভায় ১০ দিনব্যাপী কর মেলা শুরু হয়েছে। রোববার সকালে পৌরসভা প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।
‎
‎পৌর প্রশাসক সুলতানা জেরিন মেলার উদ্বোধন করেন। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পৌর এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
‎
‎মেলা উপলক্ষে পৌরসভা প্রাঙ্গণে কয়েকটি স্টল স্থাপন করা হয়েছে। পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, এসব স্টলে পৌরবাসী বকেয়া ও চলতি বছরের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে পারবেন। করদাতাদের জন্য বিশেষ ছাড় ও উপহারের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানানো হয়।
‎
‎পৌরসভা কর্তৃপক্ষের ভাষ্য, নিয়মিত কর আদায়ের মাধ্যমে পৌরসভার নিজস্ব আয় বাড়ে। এই অর্থ থেকে সড়ক, ড্রেনেজ, সড়কবাতিসহ বিভিন্ন নাগরিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। কর পরিশোধের প্রক্রিয়া সহজ করতেই মেলার আয়োজন করা হয়েছে।
‎
‎পৌরসভা সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। আগামী ১০ দিন এ মেলা চলার কথা রয়েছে।
‎মেলায় অংশ নেওয়া কয়েকজন পৌরবাসী জানান, এক জায়গায় কর পরিশোধের সুযোগ থাকায় তাঁদের সময় ও ভোগান্তি কমছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

নবীগঞ্জ পৌরসভায় ১০ দিনের কর মেলা শুরু

সময় ০৬:৫৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬