সিলেট ০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎১০ নং সুবিদপুর ইউনিয়নকে আদর্শ ও মানবিক ইউনিয়ন হিসেবে গড়ার অঙ্গীকার এম সেকুল ইসলাম সরদারের ‎সাংবাদিক সফিকুল হাসান সোহেলের বড় ভাই রফিকুল হাসান রানার ইন্তেকাল ‎নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন হবিগঞ্জে জেলা ভূমি সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড.জি. এম সরফরাজ।। কোম্পানীগঞ্জে ৪৫ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‎বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী। ‎হবিগঞ্জ সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে নির্বাচন অফিসের এক কর্মচারী আটক দক্ষিণ সুরমায় টিকাদান কর্মসূচি জোরদারে জরুরি সভা অনুষ্ঠিত, কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ। ‎সিলেটে রাস্তা সংক্রান্ত বিরোধে ওয়াতির আলী হত্যা: মুন্সিগঞ্জ থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বানিয়াচংয়ে চাঞ্চল্যকর সামছুদ্দিন হত্যা,  ঘাতকদের দৃষ্টান্তমূলক বিচার চান স্বজনরা

সিলেটের কেওয়াছড়া চা-বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এয়ারগান উদ্ধার

‎সিলেটের কেওয়াছড়া চা-বাগান এলাকা থেকে একটি পরিত্যক্ত এয়ারগান উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
‎শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে এসএমপি সিলেটের এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের কেওয়াছড়া চা-বাগানে অভিযান চালিয়ে এটি উদ্ধার করা হয়।

‎এসআরবি-৯ সূত্রে জানা যায়, সদর কোম্পানির একটি আভিযানিক দল এয়ারপোর্ট বাইপাস এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে—কেওয়াছড়া চা-বাগানের ভেতরে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে আভিযানিক দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

‎পরবর্তীতে সেখানে তল্লাশি চালিয়ে ঝোপঝাড়ের ভেতর প্লাস্টিকের বস্তায় মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ১টি এয়ারগান উদ্ধার করা হয়।
‎তবে অভিযানের সময় এর সঙ্গে জড়িত কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে এসআরবি-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

‎রবিবার ২০ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত এয়ারগানটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে সিলেট এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎১০ নং সুবিদপুর ইউনিয়নকে আদর্শ ও মানবিক ইউনিয়ন হিসেবে গড়ার অঙ্গীকার এম সেকুল ইসলাম সরদারের

সিলেটের কেওয়াছড়া চা-বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এয়ারগান উদ্ধার

সময় ০৯:৪৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬