সিলেট ০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
News Title :
হবিগঞ্জ জেলা কারাগারে জয়নাল নামে এক কয়েদির মৃত্যু কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ‎সিলেটে ব্যাপক আলোচিত নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থী উদ্ধার ‎শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স ও ডেগ খুলে মিলল ৮৮ লক্ষাধিক টাকা ও সোনা ‎কোম্পানীগঞ্জে সাজাপ্রাপ্ত শীর্ষ ডাকাত হাবিবুর রহমান গ্রেফতার। চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কৃষক লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার শান্তিগঞ্জে মাদ্রাসার সাবেক সভাপতি সিরাজুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল ‎নালুয়া চা-বাগান থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার ‎পারিবারিক কলহের জেরে জামাতার ওপর হামলা: শ্বশুর-শাশুড়িসহ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ‎শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন‎সভাপতি রানা, সম্পাদক ফয়জুল

‎সিলেটে ব্যাপক আলোচিত নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থী উদ্ধার

‎সিলেট নগরীর খাদিমপাড়া এলাকার জাবালে নূর হাফিজিয়া মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়া বহুল আলোচিত দুই কিশোর শিক্ষার্থীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।

‎গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারস্থ ‘মায়ের দোয়া শাহজালাল রেস্টুরেন্ট’ থেকে তাদের উদ্ধার করা হয়।

‎উদ্ধারকৃত শিক্ষার্থীরা হলো—সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তর মনসুরপুর গ্রামের বেবুল আহমদের ছেলে মোঃ সাইদ মাসুদ চৌধুরী নাইম (১৫) এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বড়বন গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোঃ তামিম আহমদ (১৫)।

‎এসআরবি-৯ সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর ফজরের নামাজের সময় ওই দুই শিক্ষার্থী একসাথে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরবর্তীতে স্বজনরা সন্ধান না পেয়ে সিলেটের শাহপরাণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গত ১৭ সেপ্টেম্বর নাইমের বাবার ইমো অ্যাকাউন্টে অজ্ঞাত নম্বর থেকে ভয়েস মেসেজ ও ভিডিও কল পাঠিয়ে হাত-পা বাঁধা অবস্থায় মারধরের দৃশ্য দেখিয়ে মুক্তিপণ দাবি করা হয়। ঘটনাটি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

‎ঘটনাটি গুরুত্বের সাথে নিয়ে এসআরবি-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। ১৯ সেপ্টেম্বর বিকেলে পরিচালিত অভিযানে তাদের হরিপুর বাজারের একটি রেস্টুরেন্ট থেকে উদ্ধার করা হয়।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত কিশোরেরা জানায়, তারা মাদ্রাসায় পড়তে আগ্রহী ছিল না। এর আগেও তাদের একজন দুইবার মাদ্রাসা থেকে পালিয়ে গিয়েছিল। গত ১৫ সেপ্টেম্বর তারা স্বেচ্ছায় মাদ্রাসা ছেড়ে এসে উক্ত রেস্টুরেন্টে কাজ শুরু করে।

‎এসআরবি-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত দুই শিক্ষার্থীকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ জেলা কারাগারে জয়নাল নামে এক কয়েদির মৃত্যু

‎সিলেটে ব্যাপক আলোচিত নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থী উদ্ধার

সময় ১০:২৮:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬