সিলেট ০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
News Title :
হবিগঞ্জ জেলা কারাগারে জয়নাল নামে এক কয়েদির মৃত্যু কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ‎সিলেটে ব্যাপক আলোচিত নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থী উদ্ধার ‎শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স ও ডেগ খুলে মিলল ৮৮ লক্ষাধিক টাকা ও সোনা ‎কোম্পানীগঞ্জে সাজাপ্রাপ্ত শীর্ষ ডাকাত হাবিবুর রহমান গ্রেফতার। চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কৃষক লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার শান্তিগঞ্জে মাদ্রাসার সাবেক সভাপতি সিরাজুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল ‎নালুয়া চা-বাগান থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার ‎পারিবারিক কলহের জেরে জামাতার ওপর হামলা: শ্বশুর-শাশুড়িসহ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ‎শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন‎সভাপতি রানা, সম্পাদক ফয়জুল

‎শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স ও ডেগ খুলে মিলল ৮৮ লক্ষাধিক টাকা ও সোনা

‎সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে সংরক্ষিত তিনটি ডেগ ও পাঁচটি দানবাক্স খুলে নগদ ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৮ টাকা পাওয়া গেছে। টাকা ছাড়াও মিলল বৈদেশিক মুদ্রা, সোনা এবং গবাদিপশু।

‎শনিবার ১৯ সেপ্টেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী প্রকাশ্যে এসব দানবাক্স ও ডেগের টাকা গণনা করা হয়। গণনা কার্যক্রম শেষে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

‎তিনি জানান, নগদ টাকার পাশাপাশি পাওয়া গেছে ১ ভরি ৯ আনা ২ রতি সোনা। এছাড়া দানবাক্সে ছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। যার মধ্যে রয়েছে— যুক্তরাজ্যের ৫ পাউন্ড, ভারতের ৩ হাজার ৯৯৪ রুপি, থাইল্যান্ডের ৫ বাত, সৌদি আরবের ৯৯ রিয়াল ২৫ পয়সা, মালয়েশিয়ার ২৯ রিঙ্গিত, যুক্তরাষ্ট্রের ৮ ডলার ২ সেন্ট, ওমানের ৯০৩ বায়সা, সংযুক্ত আরব আমিরাতের ৫৭ দিরহাম ২৫ সেন্ট, ইরাকের ১ দিনার, কাতারের ২১ রিয়াল ৫০ পয়সা, ইউরোপের ৩০ ইউরো ১০ সেন্ট, বাহরাইনের ০.০২৫ পয়সা, পাপুয়া নিউ গিনির ৫০ কিনা, চীনের ১৫ ইউয়ান এবং ইন্দোনেশিয়ার ৫ হাজার রুপিয়া।

‎মাজার কর্তৃপক্ষ সূত্রে আরও জানা যায়, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারের পাশাপাশি দান হিসেবে ৬টি গরু এবং ১১০টি ছাগল পাওয়া যায়। এর মধ্যে লঙ্গরখানায় তাবারক রান্নার জন্য ৫টি গরু ও ৭০টি ছাগল জবাই করা হয়েছে। বাকি গবাদিপশুর মধ্যে ৪০টি ছাগল বিক্রি করে লঙ্গরখানার কর্মীদের মজুরি মেটানো হয়েছে। এছাড়া দুই জন অসহায় ও গরিব নারীর বিয়েতে সহায়তার উদ্দেশ্যে একটি গরু এবং একটি ছাগল দান করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ জেলা কারাগারে জয়নাল নামে এক কয়েদির মৃত্যু

‎শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স ও ডেগ খুলে মিলল ৮৮ লক্ষাধিক টাকা ও সোনা

সময় ১০:০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬