
হবিগঞ্জের চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল ও গাজীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ ইমরান আহমেদ মাসুমকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শেখ জামাল চুনারুঘাট উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এবং শেখ ইমরান আহমেদ মাসুম গাজীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, গ্রেফতার দুজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
মহিবুর তালুকদার শিবলু, চুনারুঘাট প্রতিনিধি 


















