সিলেট ০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
News Title :
হবিগঞ্জ জেলা কারাগারে জয়নাল নামে এক কয়েদির মৃত্যু কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ‎সিলেটে ব্যাপক আলোচিত নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থী উদ্ধার ‎শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স ও ডেগ খুলে মিলল ৮৮ লক্ষাধিক টাকা ও সোনা ‎কোম্পানীগঞ্জে সাজাপ্রাপ্ত শীর্ষ ডাকাত হাবিবুর রহমান গ্রেফতার। চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কৃষক লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার শান্তিগঞ্জে মাদ্রাসার সাবেক সভাপতি সিরাজুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল ‎নালুয়া চা-বাগান থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার ‎পারিবারিক কলহের জেরে জামাতার ওপর হামলা: শ্বশুর-শাশুড়িসহ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ‎শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন‎সভাপতি রানা, সম্পাদক ফয়জুল

শান্তিগঞ্জে মাদ্রাসার সাবেক সভাপতি সিরাজুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল

‎শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের রওজাতুল কোরআন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার সাবেক সভাপতি মরহুম সিরাজুল ইসলামের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার সকাল ১০টায় ইউনিয়নের হরিনগর গ্রামের মাদ্রাসার সভাকক্ষে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা আজির উদ্দিন। গণমাধ্যমকর্মী আবদুর রহমান জামী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

‎আলোচনা সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার আতাউর রহমান, দরগাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য রওশন খান সাগর, সিনিয়র সহসভাপতি আজিজুর রহমান, পরিচালনা কমিটির সদস্য মো. সিতু মিয়া, মাওলানা আবদুল মোমিন, ইয়াকুব শাহরিয়ার, মিছবাহ উদ্দীন, আতাউর রহমান, মো. বকুল মিয়া, আনোয়ার রূপ, আবু বকর হাসান, আবুল হাসনাত ও মাওলানা জাকারিয়া মাহবুব।

‎এ ছাড়া মরহুম সিরাজুল ইসলামের পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন তাঁর বড় ছেলে মো. তফিকুল ইসলাম। বক্তারা মরহুমের কর্মময় জীবন ও মাদ্রাসার উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

‎মাহফিলে আগত অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করেন গ্রীস প্রবাসী শেখ আবদুল আউয়াল।

‎এ সময় এলাকার স্থানীয় মুরব্বি, যুবসমাজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

‎পরে মরহুম সিরাজুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা আজির উদ্দিন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ জেলা কারাগারে জয়নাল নামে এক কয়েদির মৃত্যু

শান্তিগঞ্জে মাদ্রাসার সাবেক সভাপতি সিরাজুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল

সময় ০৯:১২:২২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬