সিলেট ০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা ‎৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি বালাগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক ওসমানীনগরে সাবেক মেম্বার আতিক হত্যা: বিশ্বনাথ থেকে এজাহারনামীয় আসামি গ্রেফতার করল এসআরবি-৯ ‎নবীগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও সুলতানা জেরিন এর মতবিনিময় মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণ, ১০ হাজার টাকা জরিমানা যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণ, নিহত ১, আহত ২ সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ঢাকায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা মামলার আসামি

‎নবীগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও সুলতানা জেরিন এর মতবিনিময়

‎হবিগঞ্জের নবীগঞ্জে উপজেলা প্রশাসনের সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

‎নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ বাছিতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা জেরিন। সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া।
‎সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড, নাগরিক সমস্যা এবং স্থানীয় পর্যায়ে সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

‎ইউএনও সুলতানা জেরিন বলেন, উপজেলার বিভিন্ন সমস্যা ও জনগুরুত্বপূর্ণ বিষয় প্রশাসনের নজরে আনতে সাংবাদিকদের ভূমিকা রয়েছে। এসব সমস্যা চিহ্নিত করে সমাধানের ক্ষেত্রে উপজেলা প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত থাকবে।

‎সভায় নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান নির্বাহী সদস্য ফখরুল আহসান চৌধুরী, সহসভাপতি শাহ সুলতান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, নির্বাহী সদস্য মুজিবুর রহমান মুজিব, এম এ মুহিত ও ছনি আহমেদ চৌধুরী বক্তব্য দেন।

‎এ ছাড়া প্রেসক্লাবের সদস্য মাহিবুর রহমান, সুবিনয় রায় বাপ্পি, সলিল বরণ দাশ, শামীম আহমেদ, সৈকত আহমেদ, মো. হাসান চৌধুরী, সাগর আহমেদ, আলাল মিয়া, অঞ্জন রায়, ইকবাল হোসেন তালুকদার ও স্বপন রবি দাশসহ অন্য সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

‎মতবিনিময় সভায় সাংবাদিকেরা উপজেলার বিভিন্ন নাগরিক সমস্যা ও উন্নয়নসংক্রান্ত বিষয় তুলে ধরেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিষয়ে আলোচনা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

‎নবীগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও সুলতানা জেরিন এর মতবিনিময়

সময় ০৮:৩৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬