সিলেট ০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
News Title :
সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ঢাকায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা মামলার আসামি মসজিদের ছাদে রড ওঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু বৈঠার ছন্দে মুখর খাইহাওর, নৌকা বাইচ দেখতে জনস্রোত নিখোঁজের দুই দিন পর সিএনজিচালকের মরদেহ নবীগঞ্জ থেকে উদ্ধার নাসের রহমানের রাজনৈতিক সচিব হলেন মুকিত ও ফখরুল কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন,৮ ড্রেজার ধ্বংস নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ‎বিভিন্ন জলাশয়ে কয়েক লক্ষ পোনামাছ অবমুক্ত ‎জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ওপি‌ডি) প্লাটফর্ম ত্রৈমাসিক কর্মশালা অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে সমন্বয় জোরদারে এফএনবি জামালপুরের ত্রৈমাসিক সভা অনুষ্টিত

নাসের রহমানের রাজনৈতিক সচিব হলেন মুকিত ও ফখরুল

‎মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দলের সিনিয়র নেতা আব্দুল মুকিত এবং মো. ফখরুল ইসলামকে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান নাসের রহমানের রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

‎নাসের রহমান এমপি স্বাক্ষরিত পৃথক নিয়োগ পত্রের মাধ্যমে তাদের এ দায়িত্ব দেওয়া হয়। গত ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় সংসদের প্যাডে স্বাক্ষরিত পৃথক দুটি নিয়োগপত্রে আব্দুল মুকিতকে রাজনৈতিক সচিব-১ এবং মো. ফখরুল ইসলামকে রাজনৈতিক সচিব-২ হিসেবে উল্লেখ করা হয়েছে।

‎নিয়োগপত্রে বলা হয়েছে, রাজনৈতিক সচিব হিসেবে তারা নাসের রহমান এমপির রাজনৈতিক কর্মকাণ্ড দেখভালের পাশাপাশি জেলার রাজনৈতিক কর্মকাণ্ডে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করবেন।

‎আব্দুল মুকিত ও মো. ফখরুল ইসলাম দীর্ঘদিন ধরে মৌলভীবাজার জেলা বিএনপির রাজনীতিতে সক্রিয়। দলের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা রয়েছে।

‎নাসের রহমানের রাজনৈতিক সচিব হিসেবে তাদের নিয়োগের বিষয়টি প্রকাশ্যে আসার পর জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। দলীয় নেতাকর্মীদের অনেকে এ নিয়োগকে নাসের রহমানের রাজনৈতিক কর্মকাণ্ড সমন্বয় ও সাংগঠনিক যোগাযোগ আরও জোরদারের উদ্যোগ হিসেবে দেখছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ঢাকায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা মামলার আসামি

নাসের রহমানের রাজনৈতিক সচিব হলেন মুকিত ও ফখরুল

সময় ০৮:১৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬