
বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি উপজেলার প্রতিটি ইউনিয়নে সংগঠনের শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ২টায় শান্তিগঞ্জ বাজারে উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা নাজমুল ইসলামের পরিচালনায় বৈঠকে উপজেলা শাখার নির্বাহী কমিটির নেতৃবৃন্দ অংশ নেন। বৈঠকে বক্তব্য দেন, উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা ছমির উদ্দীন সালেহ, সহসভাপতি মো. কবির আহমদ, সহসাধারণ সম্পাদক মাওলানা বিলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ আবুল বশর, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হাই দোলন, বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুর রব এনামুল হক, সহপ্রশিক্ষণ সম্পাদক হাফিজ সিহাব উদ্দীন, উপজেলা শাখার সদস্য মাওলানা আজিজুর রহমান, ক্বারী আবুল হাসনাত, মাওলানা হাবিবুর রহমান সুজন ও সানুর আলী প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমীর আল্লামা মামুনুল হকের নেতৃত্বে সংগঠনের দাওয়াত ও আদর্শ বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এ লক্ষ্যে নেতাকর্মীদের আরও সক্রিয়, ঐক্যবদ্ধ ও সুসংগঠিতভাবে মাঠে কাজ করার আহ্বান জানানো হয়।
তারা আরও বলেন,শান্তিগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করতে হবে।
ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী সংগঠন গড়ে তোলার মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বৈঠকে সংগঠনের দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ, সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
শান্তিগঞ্জ প্রতিনিধি 

















