সিলেট ০৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ

‎হবিগঞ্জের মাধবপুরে সংরক্ষিত বন থেকে কেটে আনা বাঁশ পরিবহনের সময় একটি মিনি ট্রাক জব্দ করেছে বন বিভাগ। রোববার দিবাগত রাত একটার দিকে উপজেলার নোয়াহাটি বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
‎
‎বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রঘুনন্দন রেঞ্জের আওতাধীন জগদীশপুর বিট কাম চেক স্টেশনের বনকর্মীরা নোয়াহাটি বাজার এলাকার সড়কে অভিযান চালান। এ সময় বাঁশবোঝাই একটি মিনি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির পর ট্রাকটি জব্দ করে বাঁশসহ জগদীশপুর ফরেস্ট বিট কাম অফিসে নেওয়া হয়। জব্দ করা ট্রাকটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ন-১৬-৮০৬৩। বন বিভাগের হিসাবে, ট্রাকে থাকা বাঁশের আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা।
‎
‎জগদীশপুর বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, সংরক্ষিত বনের সম্পদ রক্ষায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান চালানো হচ্ছে। বনজ সম্পদ অবৈধভাবে সংগ্রহ বা পরিবহনের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
‎স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, রাতে বনাঞ্চল থেকে গাছ ও বাঁশ কাটার ঘটনা তাঁরা মাঝেমধ্যে দেখতে পান। তবে এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে তাঁরা কোনো নির্দিষ্ট তথ্য দিতে পারেননি।
‎
‎বনবিভাগ জানিয়েছে, জব্দ করা মিনি ট্রাক ও বাঁশের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটকের তথ্য জানায়নি বন বিভাগ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ

সময় ০৭:০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬