সিলেট ০৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি বকুল খান সম্পাদক সিদ্দিকুর রহমান

‎বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি আংশিকভাবে গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে বকুল খান, সিনিয়র সহ-সভাপতি হিসেবে ফখরুদ্দিন রাজি এবং সাধারণ সম্পাদক হিসেবে সিদ্দিকুর রহমান নির্বাচিত হয়েছেন। সংগঠনের সাবেক সভাপতি একেএম জহিরুল ইসলামকে প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে। শীঘ্রই সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
‎
‎গত ২৬ মে ও ২৮ আগস্ট কয়েক দফা বৈঠক শেষে সকলের মতামত ও সম্মতির ভিত্তিতে বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের সদ্য সাবেক সভাপতি একেএম জহিরুল ইসলাম আংশিক কমিটি ঘোষণা করেন।
‎
‎বৈঠকগুলোতে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মসজিদ কমিটির সভাপতি ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের প্রধান নির্বাচন কমিশনার খুরশেদ আলম মজুমদার, বিশিষ্ট শিল্পপতি ও কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুস সোবহান, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলামিন মিয়া, স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন কমিশনার মাহবুবুর রহমান ঝন্টু ,এইচ এম মাসুদুর রহমান ও আসাদ আলী।
‎
‎এছাড়া স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডিরেক্টর মনোয়ার হোসেন মনু, স্পেন বিএনপির সহ-সভাপতি আব্দুল মোতালেব বাবুল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সহ সাধারণ সম্পাদক সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক আবু জাফর রাসেল, স্পেন বিএনপির যুগ্ম সম্পাদক জাকিরুল ইসলাম জাকি, চাঁদপুর জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সহ অর্থ সম্পাদক পিয়াস পাটোয়ারী এবং ক্রীড়া সম্পাদক সুমন হাওলাদার উপস্থিত ছিলেন।
‎
‎নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেন আরও গতিশীলভাবে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করবে এবং স্পেনে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সম্পর্ক আরও জোরদার হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি বকুল খান সম্পাদক সিদ্দিকুর রহমান

সময় ০৩:০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬